
মানুষ ইচ্ছাপ্রবণ
তার অনেক কিছুই ইচ্ছাকরে
এই যে ধরেন একটা লম্বা চওড়া মাংস
থকথক কইরা গন্ধবাইরাইতাছে
সেই গন্ধটারে বাদ দিয়া কামড়টা কমপ্লিট হইবো না
সুবিধামত বাদ দেয়া কঠিন
হাসপাতালে যেইসব মাছি ভনভন কইরা উড়ে
কীটনাশক আর ভয় দিয়া তাদের তাড়াইতে পারেন কিন্তু
তাদের ভনভন তাড়ানো কঠিন
ভনভনের বসবাস গভীরে
সবই তো ইন্দ্রিয়
আর জানেন তো সব ইন্দ্রিয়ই লেইট
মানে জগৎ যা বোঝেন তা সরাসরি আসেনা, আসে লেইটে
মানুষও লেইট
মানুষ ইন্দ্রিয়প্রবণ
মাছিদের মত ভনভন করতে পারলে সে একটু গতি পাইতো
একদিন যেমন পাশের রুমে একটা চীৎকার শুনলাম
কাঠ-কাগজের দেয়াল পার হইতে হইতে বুঝলাম
আনন্দ চীৎকার!
আর তারপরই ঘামের স্বাদ পাইলাম
স্বাদটা তিতা, ঈর্ষা মিশ্রিত
ঈর্ষা একটা রস
ইচ্ছা করল, দেয়াল ভাইঙ্গা গলার কাছে যাইয়া
কামড় দেই, ঐ ঐ তর কিসের এত সুখ
শোভন থাকলাম
শোভনও একটা ইন্দ্রিয়
শোভন একটা বিশেষ্য, বাল্যবন্ধুর নাম
আর তারপর, আরো একদিন
একটা বিশ্বাস পাইলাম
উপহার, খামে
বিশ্বাস একটা বস্তু
লেংটা মূর্তির মত খাড়াইয়া থাকে
সেই যে থাকে, ভূমিকম্প হইল নড়ে না
প্রচন্ড ধাক্কায় সরেনা
একইরকম অবিচল, সুন্দর, অক্ষয়
কয়েকটা বাইনারি ০১০১
আর কয়েকটা ধ্বণি...
মানুষ বিশ্বাসপ্রবণ
সে অনেককিছুই বিশ্বাস করে
বিশ্বাস একটা ইন্দ্রিয়
মানুষ ইন্দ্রিয়প্রবণ
ইন্দ্রিয় একটা বিশ্বাস
শরৎ চৌধুরী
হিগাশি হিরোশিমা
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




