সাদা
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাদা।
দীর্ঘক্ষণ তাকিয়ে আছি
সাদা, সাদা
ঝরছে...
বাতাসের অণূবীজ
নিশ্চয়ই কোথাও একটা উদগিরণ আছে
পৃথিবীটা তো ভাঁজ দেয়া শাড়ি
ভাঁজের ক্লান্তি আছে
ভাঁজের বিকার আছে
শাড়ির ছিদ্র আছে।
সাদা
থম মেরে বসে আছে
একটা প্রচন্ড ধাক্কার পর
অপ্রস্তুত ।
সাদা,
রূঢ় দৃঢ়তায়
কিংবা
নির্বিকার ধ্যানে
একটা স্মিত হাসি
কামুক
মাড়িয়ে যাবার
প্রশ্রয়।
শাড়ির নৈর্ব্যক্তি আছে
শাড়ির বিরাগ আছে
শাড়ির বুনোট আছে।
কোথাও নিশ্চয়ই একটা উদগিরণ হচ্ছে
কাছেই
কারণ যা ঝরছে
বসে আছে
শুয়ে পড়েছে
প্রতিরোধ করছে
বিঁধে যাছে
ঢুকে যাচ্ছে
গলে যাচ্ছে
ভেঙ্গে দিচ্ছে
শুষে নিচ্ছে
তা বরফ নয়
সম্ভবত অশ্রুর ছাই
শাড়ির ভাঁজ থেকে
শেষ পূর্ণিমায় ছাড়া পেয়েছে।
ও
ভালৈ।
শরৎ চৌধুরী
হিগাশি হিরোশিমা
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪
বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে...
...বাকিটুকু পড়ুন
লেখকের নোট:এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন