somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাড়ী ফেরা

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের সবারই একটা বাড়ী আছে। সেই বাড়ীটা জন্মানোর সাথে সাথেই আমাদের কাছে পরিচিত হতে শুরু করে এবং অবশ‍্যই এরও পূর্বে। আমরা মায়ের গর্ভে যখন থাকি তখনও একটা বাড়ীতেই তো থাকি। সেই বাড়ী থেকে বেরিয়ে আমরা আর একটা বাড়ী পাই। সেই বাড়ীটার নাম হয় পরিবার, পাড়া, দেশ, পৃথিবী। আবার কারো সেরকম পরিচিত বাড়ী থাকেনা কিন্তু তার মত করে একটা বাড়ী সে খুঁজতে থাকে। কখনো মানুষ, কখনো ভাষা, কখনো বিশ্বাস, কখনো বস্তু, কখনো চিন্তা, কখনো অবিশ্বাস, কখনো অনুভূতি আমাদের এক একটা বাড়ী হয়ে ওঠে।

এই যে ঈদে, পূঁজোয়, উৎসবে আমরা বাড়ী যাই সেই বাড়ীর শেকড় খুব গভীরে। এই যে অন‍্য দেশে হাঁটতে হাঁটতে আমরা ডুকরে উঠি সেটাও বাড়ীর টানে। যে বা যা বাড়ীটাকে ধারণ করে তারা হারিয়ে গেলে মুষড়ে পড়ি। বাড়ীর জন‍্য মানুষ করতে পারেনা এমন কিছু নেই। দুজন মানুষের ছবি চোখে ভাসছে; একজনকে হাত পা বেঁধে স্ট্রেচারে শুইয়ে রাখা হয়েছে, আবৃত এবং রক্তাক্ত। আরেকজন বিষন্ন এবং আনন্দিত মুখে তার সন্তানের পাশে শুয়ে আছেন। দু জনাই এই পৃথিবীতে বাড়ীর খোঁজ পাননি। কাছাকাছি আরেকটা ছবিতে দাউদাউ আগুনে জ্বলছে একটা কারখানা আর তার ভেতরে জীবন্ত অঙ্গার হয়েছেন বাড়ী ফিরতে না আস্ত মানুষ।

মানুষের মূলত দুটো বাড়ী, একটি ভেতরের আরেকটি তার বাইরের। এরমধ‍্যে মূল বাড়ীটার কোনটাই তার নিজের তৈরি করা নয়, এই মহাবিশ্ব আর তার অন্তঃস্থ জগত। আর বাইরেরটি নিজের ও অন‍্য মানুষের তৈরি। তবে এই দুটো বাড়ী দখল করা নিয়েই অন‍্য সব বাড়ীওলার কিংবা বাড়ী বিতারিত-র মারামারি। তারা বন, শরীর, রাষ্ট্র, মন, নতুন গ্রহ সব সব দখল করতে চায়। এরা মনে করে সব বাড়ী হবে তাদের মতই তাদের অধিনস্ত। কিন্তু এইগুলোতো নাম, শ্রেফ নাম আর অক্ষর। কয়েকশ বছরে আগেই ছিলনা। হাস‍্যকর। দখলের শেষ হতে পারে কিন্তু দখলের ক্ষুধার তো শেষ নেই।

কেউ আবার মনে করেন তিনি বড় বাড়ীটাকেই নিয়ন্ত্রণে রাখবেন, একদম পুরোটা। নিয়ন্ত্রণের হয়ত শেষ আছে কিন্তু নিয়ন্ত্রণের ক্ষুধার তো শেষ নেই। তিনি ভুলেও যান এই বাড়ীটা কেবল তার একার নয় আর তিনি কখনোই সেটার পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন না। কেউই পায়নি, মহাবিশ্বের নিয়ন্ত্রণ কেউ পায়? সম্ভবত এই গোত্রেরও নিজের বাড়ী নেই। অথবা অন‍্য বাড়ীদের ধমক দিলেই নিজের বাড়ী রক্ষা হয় এটাই মনে করেন। বাড়ীর জন‍্য মানুষ করতে পারেনা এমন কিছু নেই। জগতের সকল মহত্ত্বম কাজ এবং হীনতম কাজও সে অবলিলায় করতে পারে। আর অবিরাম সেটাই করে যাচ্ছে।

মানুষ বাড়ীর খোঁজ করবেই এটা যেমন সত‍্য তেমনি সত‍্য হল নিজের বাড়ীর জন‍্য সে তার সর্বোচ্চটা দেবে, জানবাজি করবে। আর যদি সবাইকে প্রশ্ন করেন, দেখবেন তারা সবাই মূলত তার বাড়ীটাতে আরামে আনন্দে থাকতে চায়। তাহলে এত হানাহানি, মিথ‍্যা, প্রতারণা, বিভ্রান্তি আর যুদ্ধ কেন? সম্ভবত আমাদের মূল বাড়ীটি ভুলভাবে চলছে এবং সম্ভবত মূল বাড়ীটিতে নিজের বাড়ী খুঁজে নেয়া আমরা শিখিনি। যুদ্ধ কিংবা উৎসব পরিস্থিত যাই হোক বাড়ী তাহলে কেউই ফিরতে পারছে না। আফসোস।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×