somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সার্ভার জেনে গেছে সব

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই যে তুমি মানুষ, শুকিয়ে যাচ্ছো কেনো?
এইচ আইভি ভাইরাস তো কবেই জানান দিয়েছে
সে তোমার মতই কারো হাতে তৈরি
তোমার মতই কারো উদ্দেশ্য পূরণে
সে ছড়িয়ে পড়েছে রক্তে
নগরের মীথ যেমন গ্রামে হানা দেয়
ঢুকে পড়ে অন্দরমহলে

জম্বি দেখতে পাও চারপাশে? চারপাশে গোয়েন্দা?
ভয়ে গুটিয়ে যাচ্ছো এজন্য? ধারার ধারাপাত?
তোমার সমস্ত গোপন
তোমার অভিসার সব ধরা পড়ে গেছে
জমা হয়ে আছে জমিদারের কাছে?
যাকে তুমি জানোনা
যাকে তুমি চেনোনা
শুধু নাম শোনো
যে তোমার কাছ থেকে খাজনাও আদায় করে না?

কীভাবে ছাড়াবে তোমার জমিন
তোমার এক একটা কদমফুল, মাধবী লতা
তোমার ভালোবাসা ঐ পুরুষের প্রতি, পুরুষ হয়েও
তোমার ধমর্, তোমার প্রতিবাদ, তোমার বিশ্বাস, তোমার বিপ্লব,
তোমার ঘোলাটেপনা, তোমার ঈষর্া, তোমার খুনের বাসনা,
তোমার ব্যাধি?

এই যে তুমি মানুষ, শুকিয়ে যাচ্ছো কেনো?
এইচ আইভি ভাইরাস তো কবেই জানান দিয়েছে
সে তোমার মতই কারো হাতে তৈরি
তোমার মতই কারো উদ্দেশ্য পূরণে
সার্ভার বানিয়েছে আর দিয়েছে টোপ
যন্ত্রের উদ্দেশ্যে ভয় পেয়েছো খুব?
তুমি ধরা পড়ে গেছো
যে জমিদার, তাকে তুমি চেনোনা আসলে
মনে হয় বন্ধু
মনে হয় শত্রু
আবার কি মনে হয় বোঝনা সেটাও পুরোপুরি
ভয় তো সেখানেই
তাই না?

এই যে তুমি মানুষ, ভয় পেয়োনা
তোমার মধ্যে আব্রু আছে
তার ব্যবহার করো
উন্মুক্ত সঙ্গমে যেমন তুমি দৃষ্টি আড়াল কর
নেংটো ঘুষ এ তুমি যেমন চোখ নামিয়ে নাও
শিশুদের চোখ যেমন আটকে দাও রক্তাক্ত বিভৎসতায়
তেমনি তুমি পুনর্গঠন করো
তোমার আব্রু
নিঃশঙ্ক হও, নিঃশব্দ হও,
মুখ ফিরিয়ে নাও আক্রমণের লোভ থেকে
এই যে তুমি মানুষ, শুকিয়ে যাচ্ছো কেনো?
এইচ আইভি ভাইরাস তো কবেই জানান দিয়েছে
সে তোমার মতই কারো হাতে তৈরি
তোমার মতই কারো উদ্দেশ্য পূরণে
সাভর্ার তো নতুন নাম
ষড়যন্ত্র না পড়ে
আব্রু করো, আব্রু করো...

শরৎ চৌধুরী, ২৩ শে আগস্ট২০১৭, ভোর ৩টা, হিগাশি হিরোশিমা, জাপান

সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

লিখেছেন অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭



হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা; সেখানে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

×