somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবৈতনিক অন্ধকার

০৬ ই মার্চ, ২০২১ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই যে উচ্ছাস আপনাগের
এতো গণতন্ত্রই
এই যে এ্যাকটু এ্যাকটু এ্যাক্টিভিটি হল
জামিন হল
কবিতা পাঠ হল
লাইভ হল
সলিডারিটি হল
একটু ভয় পাওয়া হল
একটু ফরেন প্রেস হল
একটু সতর্ক হওয়া হল
নতুন ঘটনা এল
ভুলে যাওয়া হল
সবই গণতন্ত্র!

এই যে শ্রেণী শ্রেণী করে ফেনাতোলা
ভাইবেরাদারগণ
জিহাদে জুলুমে জ্বলজ্বল তৌহিদী জনতা
তাও গণতন্ত্র
পেটের ভাত. শোয়াবসা আর গাড়ী কেনার খিদে
নতুন কাটের দাঁড়ি, পুলিশের বাড়ী এই পড়ল পোঁদে
রেলের জমি
মাল খেয়ে আড্ডায় একটুখানি বমি
নতুন মোবাইল
পিসিতে গোপন ফাইল
অক্লান্ত চাটাচাটি
আইসিটি
সবই গণতন্ত্র!

এই যে জাস্টিস হল
গাড়ী চালক ক্রস ফায়ারে মরল
তাতে কার কিইবা এসে গেল
লাশের দাম তো ভিন্ন আপনাগের
ব্যাংকারের নির্যাতন তো সাহিত্যিকের লাম্পট্য
এই যে একটু আধটু অমন হবেই কবিরা
এটাই আপনাদের মি-টু
এই যে প্রতিবাদী পাদ
আপনাদের বাদ
এই যে ভালোমন্দ মদ খাওয়া হল
দিক দিশারিরা খুশিমনে খুলে দিলেন বই,
সবার সামনে নেংটো করল টাকা, তাতে আপনাগের অভিমান সোনা কই?
জাজিরার গপ্পো নিয়ে উত্তেজনা রইল বেশ
দিনে রাতে ছিঁড়লেন কিছু কেশ
এই তো গণতন্ত্র

সপ্তাহের শেষে একবারের পরিতৃপ্ত সঙ্গম
রাতভর পালা হল. মঞ্চ দাপানো হল
লেখা হল প্রোপজাল, ডোনারের সাথে বমবম
সবই তো গণতন্ত্র

বেতন কম হচ্ছে বলে এত কান্না বিলাপ
কুমির ক্ষেতে অপলাপ
কুমির তো কামড় দেবেই
চামড়া তো বি-দেশ কিনবেই
কুমিরের চাষের উচ্চাভীলাস
আর কুম কুম করে মরে যাওয়া লাশ
সবই গণতন্ত্র, কুমিরই গণতন্ত্র

এই যে উদ্বেগ! এই যে স্বাধীনতা
এই যে এম্বেসী, এই যে উবার
এই ফুড পান্ডা এই যে টীকা
এই যে কার্টুন, এই যে ফেইসবুক শো
সবই গণতন্ত্র
ভুল বললাম নাকি?
গণতন্ত্রে একটু আধটু ভুল না বললে কি হয়?
ভুল বলাটাই সুন্দর
মৃত, তাই সুন্দর
চুপ, তাই সুন্দর
টুক করে প্রতিবাদ, তাই সুন্দর
সঠিক কথাটি কখনো বলার নয়, তাই সুন্দর
প্রথমে বেতন কাটা যাবে, এরপর একাউন্ট তারপর নাহয় চাকরী
কেউ কেউ বিদেশে
তারপর নাহয় বিক্রী
প্রথমে আটকা থাকবেন, এরপর হবেন বের
জেইলগেটে লাইভ কুমিরের ঘের
উল্লাস!
সারা জীবনের বাঁশ
এটা গণতন্ত্র

কুমিরে খাবার আগে শেষ ফেইসবুক লাইভ
মঞ্জুরি কমিশনে ছাড়া পাইবার পরে ভাইভ

কুমির হউন, গণতান্ত্রিক হউন
পুষ্ট কুমির রপ্তানী করুন
এটাই গণতন্ত্র

এই যে রক্ত, এই যে ঘাম, এই যে এলোমেলো জীবন
এই যে ধুঁকে ধুঁকে মরা
এই যে গুলি করে ধরা
এই যে লড়াই, এই যে বিক্ষত মাংস
এই যে সিজন করা হংস
এই যে প্রতিশোধ
এই যে নির্বংশ
এই যে ধান্দা, পরাজিত বান্দা
এই ডর, কুমিরের আদর
এই যে জাস্টিস হল
এই যে মুক্তি, পরিতোষের যুক্তি
দুই বন্দীর মাঝে এক মারা যাবার ফলেই
আরেকজনের মুক্তি
এই যে আমরা
কুমিরের দামড়া
মুখে হাসি
আসলে খাসী
হা করা মুখে গলা পর্যন্ত ঢুকে
সোনার বাংলার বুকে
মুখ ফুটে বলতেও পারলাম না
জীবন এখানেই যতি
হয় মৃত্যু নাহয় আত্মহুতি
এরই মাঝে বকবক, প্রতিবাদ, ঘৃণা আর স্তুতি
এই যে উচ্ছাস আপনাগের
এইসবই গণতন্ত্র!
তো লাও! খুশি থাকো সোনা!
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২১ সকাল ১১:৫২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

×