somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিকেলের ডেট।

১১ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুপুর থেকেই মেজাজটা চড়ে আছে, তার উপর এই কান্ড! অবশেষে উনার সাথে দেখা হল।
মেজাজ গরম দেখে বললেন, “কি হল কথা বলনা কেন?”
আমি বললাম,”কি আর বলবো? বলার মত কিছু আছে নাকি? তুমি একের পরে এক যা করছো, আই এম স্পিচলেস!”
“ফেইসবুক খুলেই দেখি, এ তোমারে ধইরা পোজ দিতাছে, সে কবিতা লিখতাছে, কেউ চেক-ইনও দিতাছে, আর তুমি পোজ দিতাছো, এসব কি?”
উনি বললেন, “আরে আরে চেত কেন?”
আমি বললাম, “আরে চেতবোনা মানে!”, “এই যে দুই দিনের বৈরাগীরা এখন আহা উহু করতাছে তারা কি জানে আমাদের খবর?” “তুমি যখন একলা একলা আশুলিয়ার পুরোটা জুইড়া ফুইটা ছিলা তখন আমি ছাড়া কে তোমার খবর নিছিল?” “সেই ২০১৪ সালে যখন জাপান যাই তখন কে তোমার কাছ থেকে বিদায় নিছিল?”
কে তোমারে ধইরা বলছিল, “এইবার আসি?”
উনি নিশ্চিুপ!
মেজাজ চড়া; আমি বলেই চললাম, “এই যে এত বড় দালান আর এত মানুষের সমাগম, আগে তো ভয়ে তোমার কাছেই যাইতো না, মনে আছে?”
“তোমারে খালি গাড়ীর জানালা দিয়া দেখতো!” “তখনো তুমি ট্রেন্ড হও নাই”
“তুমি কি একটা ট্রেন্ড নাকি খালি? তো শুধু শুধু পোজ দাও কেন?”
উনি বললেন, “বাববাহ! কি পজেসিভ!”
আমি বললাম, “আরে,কত বিকেল তোমার সাথে কাটালাম, তোমারে সঙ্গ দিলাম, তখন কই ছিল তারা”?
উনি বললেন, “আহা রাগ কইরো না ছবি তোলো, সুর্য কিন্তু ডুবে যাবে”।
আমি বললাম,”রাখো তোমার ছবি, আগে আমার কথার জবাব দাও। আমারে কি তুমি বাকের ভাই পাইছো? যে ফাঁসিতে ঝুলবো?”
উনি বললেন,”আহা এখনো রাগ, দেখো দেখো এই লাইটটা ভালো”।
আমি বললাম,”শোনো কথা ঘুরাবা না। তোমার নাম কাশ হইলে আমার নাম শরৎ। সবাই তোমারে চিনে শরৎ এর কাশ বইলা। আবারো বলি শরৎ এর কাশ, এইটা এম্পাওয়ারমেন্টের ইস্যু না,তুমি তোমার ইচ্ছামত সবই কর; কিন্তু তুমি এরকম কেন হইলা?”
উনি বললেন, “আহা আমার কি দোষ? আমি তো ঠিক নিয়মে তোমার ঋতুতেই ফুটি। চারপাশ ছেয়ে যাই। আমার জন্য কোন যত্ন লাগে? লাগে না। আমার কোন আহাউহু আছে? নাই। তোমাদের লোক বাড়াইবা, বিল্ডিং এর পর বিল্ডিং তুলবা, আমি কই যাবো? দেখো তারপরও আমি কিন্তু ঋতু মেনে বারবার আসছি। কিন্তু এত যদি লোক আসে, এত যদি ট্রেন্ড হয়, বারবার যদি ডাল ভেঙ্গে নিয়ে যায়, তাহলে আমি কতদিন টিকবো? আর এরকম মেলা বসালে তুমি আমাকে একলা কীভাবে পাবা বল?”
“এই যে ছয়টা বছর তুমি বাইরে ছিলা, তোমারে তো আমি মিস করছি, তাও ভালো আমারে এসে তুমি পাইছো, নাও তো পাইতে পারতা, বল পারতা না?।
আমি চুপই থাকলাম।
উনি বললেন, “কি কথা নাই কেন?”
সুউচ্চ দালানগুলো আর মানুষের ভীড় দেখে শিড়দাঁড়া বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল।
আমি বললাম, “এতকিছু বুঝি না, তুমি আমার, তুমি হইলা শরৎ এর কাশ”।
আর মনে মনে বললাম, “ আরে পাগলী, আমি তো ক্ষণস্থায়ী আমি মানুষ, কিন্তু তুমি কাশ, তুমি সবসময় টিকে থাকো, কোন না কোন শরৎ তোমাকে ঠিকই খুঁজে বের করবে।”
উনি বললেন, “থ্যাংকু”।
আমি চমকে গিয়ে বললাম, “কি বললা!তুমি কিভাবে জানলা?”
উনি রহস্যময় এক হাসি দিয়ে বললেন, “জানি জানি, আমি তোমারই কাশ, শরৎ এর কাশ








সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৫৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×