ঘুমের মধ্যে একটা স্বপ্ন প্রায়'ই দেখি। আমি পাখির মত আকাশে উড়ছি! উড়ে উড়ে যেখানে ইচ্ছা চলে যাচ্ছি। আমি একটা স্বাধীন পাখি।
ঘুম ভেঙ্গে জেগে দেখি অলস শরীর'টা অনেক ভারী! উড়ার সামর্থ আমার নেই। জীবিকার টানে ঘর ছেড়ে বাইরে আসি.... দেখি চারপাশে কত স্বপ্ন! সব মানুষ উড়ে বেড়ানোর স্বপ্ন দেখেনা। তারা স্বপ্ন দেখে একটা ছোট্ট সুখের সংসার। একটু নিরাপদ জীবনধারা। একটু ভালো থাকা ।
আর এই সমাজের অধিপতিরা এই ছোট্ট স্বপ্ন গুলো নিয়ে সাপলুডু খেলে। উপরে উঠায় নিচে নামায় আবার কখনো ছোবল মেরে নিস্তেজ করে দেয়।
আমি স্বপ্ন দেখি একদিন সব স্বপ্ন সত্যি হবে
একদিন সব পাখি প্রশস্ত আকাশে উড়ে বেড়াবে
আমি স্বপ্ন দেখি আর কোনো নির্যাতিত মানুষ নেই
আমি স্বপ্ন দেখি আমি একটা স্বাধীন পাখি.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




