somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শান্তনু চৌধুরী শান্তু
চিন্তায় মুক্ত - ভাষায় প্রকাশে ভীত , কল্পনার সীমানা মহাকাশ ছাড়িয়ে - বাস্তবতায় পা বাড়াই না সীমানার বাহিরে

সোভিয়েতস্কি কৌতুকভ" - ১ম পর্ব (আর্মেনিয়ার বেতারের উত্তরমালা)

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্যক্তিগত জীবনে আমি খুব একটা রসিক নই । নই কৌতুক বলিয়ে মাঠ মাতিয়ে দেওয়া কোন সেন্স অফ হিউমার সমৃদ্ধ কোন মানব । তবে যেটা আমি পারি সেটা হল - কৌতুক শুনে মুগ্ধ চোখে হাসতে পারি । এই লিখটাও কৌতুক সংক্রান্ত । তবে বাংলা কৌতুক নয় পিওর রাশান কৌতুক। তবে একে ঠিক রাশান না বলে সোভিয়েত কৌতুক বললেই বোধ হয় ভালো হয় - কারণ এই বিখ্যাত কৌতুকগুলো সোভিয়েত ইউনিয়নের ৭৫ বছরে (১৯১৭-১৯৯১) রচিত হয়েছে । নিচে কিছু দুষ্টুমি ভরা সোভিয়েত কৌতুক দিবার আগে এই ভূমিকা পরও কিছু ভূমিকা দেওয়া আবশ্যক । ।



এই সময়ে যে পরিমাণ কৌতুক রচিত হয়েছে তা বোধ অন্য কোন দেশে হয়নি । বিশেষ করে সোভিয়েতবাসীরা ব্যঙ্গ রচনাগুলো আর্ট পর্যায়ে তুলে ফেলেছিলো । সোভিয়েত পরবর্তীতে এক ইংরেজ সাংবাদিক এক রাশান সাংবাদিক ফারকাশকে তাদের বর্তমান কালের নিম্ন মানের কৌতুকের কারণ জিজ্ঞাস করলে সাংবাদিকটির উত্তর সহজ ছিলো। - কৌতুক রচনা বা পরিবেশনের দায়ে কারো যদি হাজতবাসের চান্স থাকে সেক্ষেত্রে কৌতুক হয় আরো সূক্ষ ও ব্যঙ্গাত্মক । ফারকাশ অতিরঞ্জিত কিছু বলেননি । ষ্টালিন কৌতুক রচনা বা বলার জন্য লোকজনকে কারাগার বা শ্রম শিবিরে সোজা পাঠিয়ে দিতেন , এই ধারা ক্রুশ্চেভ ও ব্রঝনেভ নিজেরাও জিইয়ে রেখেছিলেন বহুদিন । এত কঠিন সংকটের মাঝে সোভিয়েতবাসীরা আপন করে নিয়েছিল দুটো জিনিসকে - ভদকা ও কৌতুক (মোস্টলি এডাল্ট) । হয়তো এই কারনে এদের মদ ও কৌতুক দুটোই ছিলো খুব উচ্চমানের, ক্ষেত্র বিশেষে অশ্লীল্ও (দৃষ্টিভঙ্গির বিচারে) , কঠিন বাস্তবকে তারা কৌতুকে উডিয়ে দিয়েছে । সে যাইহোক লেকচার শেষ , আমি চেষ্টা করেছি সেরা কৌতুকগুলো দিতে , এখন আস্বাদন করুন বাচাই করা কিছু পিউর সোভিয়েত কৌতুক । যা অনেকাংশে আমাদের সাথেও মিলে । যাকে বলে "সোভিয়েতস্কি কৌতুকভ" আজ দিবো তার ১ম পর্ব -



একবাৱ আর্মেনিয়ার এক বেতার কেন্দ্র থেকে একটি বিখ্যাত রসিকতার প্রচার হয় - পুজিঁবাদী সমাজে মানুষ শোষণ কৱে মানুষকে আৱ সমাজতান্ত্রিক সমাজে ঘটে ঠিক এৰ উল্টো না । কি বুঝলেন ? অর্থ্যাত্‍ যে লাউ সে কদু । এই ছোট তবে অসাধারণ একটা ৱসিকতাটি সবাইকে খুব আনন্দ দেয় । ব্যাপারটা খেয়াল করে ঐ বেতার কেন্দ্রটি একটি কৌতুক সিরিজ শুৱু কৱে । ইতিহাস যাকে চিনে আর্মেনিয়া বেতারের উত্তরমালা নামে । নিচে সাধাৱণ মানুষের জন্য বোধগম্য কিছু কৌতুক দেওয়া হল -

১। - সোভিয়েত স্টাইলে নির্বাচন শুরু হয়েছে কবে থেকে ?
- যেদিন ইভকে সৃষ্টি করে আদমকে বলেছিলো, স্ত্রী বেছে নাও।
২। - কুত্সিত কিন্তু বিশ্বস্ত স্ত্রী এবং সুন্দরী কিন্তু অবিশ্বস্ত স্ত্রী , কোনটি ভালো ?
- একা একা বিষ্টা খাওয়ার চেয়ে সবাই মিলে মিষ্টি খাওয়া ভালো । :p
৩।- আন্তঃসত্ত্বা বালিকা বলতে কি বোঝাও ?
- রসজ্ঞানহীন মেয়ে , একটু ঠাট্টা করলেই যে ফুলে বসে থাকে । ;)
৪। -কোন মেয়ে কি ছেলেকে লাখপতি বানাতে পারে ?
- পারে , পুরুষটি যদি কোটিপতি হয় ;)
৫। -ধূমপান ত্যাগ করার উপায় কি ?
- সিগারেট খাবার ইচ্ছে হলে সিগারেটের দুপ্রান্তেই আগুন ধরাতে হবে ।
৬। -বেতন কি ?
- বেতন হলো মেয়েদের ঋতুস্রাবের মতো । অপেক্ষা করতে হয় সারাটি মাস , তারপর ৩ দিনেই শেষ।
৭। -১৯৬৪ সালটি কেমন হবে ?
- মাঝারি রকমের , ১৯৬৩ -র চেয়ে খারাপ , তবে ১৯৬৫-র চেয়ে ভালো ।
৮। কমিউনিজমের প্রতিষ্ঠাতা মার্কস , এঙ্গেলস এবং লেলিনকে কি বিজ্ঞানী বলে বিবেচনা করা যায় ?
- না , কারণ সত্যকারের বিজ্ঞানীরা যে কোন কিছু আগে পরীক্ষা করেন গিনিপিগের ওপরে
৯। কমিউনিজমের সময় কি প্রেম থাকবে ?
-ওই সময় যেহেতু টাকা থাকবে না , তাই প্রেমও থাকবে না ।
১০। - আদম কি পরনারীতে গমন করতেন ?
- না , কারণ সুযোগ ছিলো না । তবু সন্দেহ প্রবণ ইভ প্রতিদিন আদমের পাঁজরে হাড় গুনে দেখতেন।
১১। -বস ও অধীনস্থ কর্মচারীর মত বিনিময় বলতে তুমি কি বুঝো ?
- অধীনস্থ কর্মচারী বসের ঘরে ঢোকে নিজের মত নিয়ে এবং বেরিয়ে আসে বসের মত নিয়ে।
১৩। -সোভিয়েত নাগরিক কি নির্ভয়ে তার মতামত প্রকাশ করতে পারে ?
- অবশ্যই পারে , চিরতরে যদি বিদেশ চলে গেলে ।
১৪। - আচ্ছা হাত ঘামলে গন্ধ হয় না , পা ঘামলে এত গন্ধ কেন হয়
- আৱে বেটা হাত কোথা থেকে গজিয়েছে আৱ পা কোথা থেকে গজিয়েছে এটা খেয়াল কৱ ।
১৫। - মুয়গীৱ স্তন নেই কেন ?
- কাৱণ মোৱগেৱ হাত নেই
১৬। - একটি দৈনিক পত্ৰিকা দিয়ে কি হাতি মোহানো সম্ভব
- কেন নয় ? যদি না পত্রিকায় ছাপা থাকে ক্রুশ্চেভেৱ (তৎকালীন প্রেসিডেন্ট)বক্তৃতা
১৭। - দেশেৱ মাংসেৱ এত আকাল পড়েছে কেন ?
- কাৱণ এই দেশেৱ ভেড়াগুলো মেতে আছে বিজ্ঞান নিয়ে , গাভীগুলো আমাদেৱ জেনাৱেলদেৱ স্ত্রী হয়ে গেছে , র্ষাড়গুলো খেলাধুলায় মত্ত , পাটিঁ এবং সৱকাৱেৱ বড়ো বড়ো পদগুলো দখল কৱে ৱেখেছে শুয়োৱগুলো , আৱ এই সব দেখে মুৰগীগুলো হাসতে হাসতে মৱে গেছে ।
১৮। - বহুবিবাহেয় খাৱাপ দিকটা কি ?
- বহু শাশুড়িৱ ব্যপাৱটা
১৯। - শাশুড়িৱ ওপৱে বাঘ র্ঝাপিয়ে পড়লে কী কৱা উচিত ?
- নিজে র্ঝাপিয়ে পড়েছে , নিজেই বুঝুক ঠ্যালা
২০। - শাশুড়িৱ জন্মদিনে গত বছৱ চেয়াৱ দিলে এই বছৱ কি দেয়া উচিত ?
- চেয়াৱে ইলেকট্ৰিসিটি দেয়ায় ব্যবস্থা কৱা
২১। - পৃথিবীতে সবচেয়ে সুখী কে ?
- মোৱগ , কাৱণ তাৱ স্ত্রী অনেক হলেও শাশুড়ি একজনও নেই
২২। - শাশুড়িকে সমুদ্রে ডুবিয়ে মাৱলে জামাইয়েৱ কী শাস্তি কৱা উচিত ?
- সমুদ্রেৱ পানি দূষিত কৱে পাৱিবেশ দূষণেৱ দায়ে বড়ো অঙ্কেৱ একটি জৱিমানা তাকে দিতে হবে ।

বেশি টানবো না আজ আর্মেনিয়ার বেতার কেন্দ্রের উত্তরমালার সমাপ্তি ।
কালকে সোভিয়েত আর্মি নিয়ে কিছু বিখ্যাত রসিকতা দেওয়া হবে । আপাতত ভূমিকাটা দিলাম ।

মার্চ কৱতে কৱতে তাদেৱ মগজ নিচে নামতে থাকে এবং একসময় হাঁটুতে এসে পৌছায় - সাময়িক বাহিনী সর্ম্পকে এমন অতিৱঞ্জিত কথা পৃথিবীৱ প্রায় সব দেশেও প্রচলিত । সোভিয়েত ইউনিয়নও এৱ ব্যতিক্রম ছিলো না । সে দেশে প্রচলিত কৌতুকগুলোৱ সামৱিক বাহনীৱ অফিসাৱদেৱ অতি নিম্নমানেৱ বুদ্ধিবৃত্তিৱ মানুষ হিসেবে চিহ্নিত কৱা হয় । কৌতুক কৌতুকই , এসবকে আক্ষৱিকভাবে সত্য বলে গণ্য কৱাটা নির্বুদ্ধিতাৱ কাজ হবে ।

তথ্যসুত্র......
সোভিয়েতস্কি কৌতুকভ" - মাসুদ মাহমুদ

সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪১
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×