somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

" দমা দম মাস্ত কালান্দার " -এর কিছু না জানা ইতিহাস

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভূমিকাঃ- - রুনা লাইলার মুখে " দমা দম মাস্ত কালান্দার " নামে কাওয়ালী গানটা শুনেননি এমন কেউ বঙ্গ দেশে আছেন কিনা আমার কিশ্চিৎ সন্দেহ আছে । গানটার মূল উদ্দেশ্য , ইতিহাস বা এই গানের বিন্দুমাত্র অর্থ না জেনেই গানটা অদ্ভুত কারণে অনেকের কাছেই খুব প্রিয় । সম্প্রতি এক চাঁদনী পসর রাতে আবিদ ভাইয়ের মোবাইলে " দমা দম মাস্ত কালান্দার " এর যত ধরণের ভার্সন সবকটা শোনা শেষে গানটা দুই কানের মাঝের গহব্বরে পারদের মত জমে গিয়েছিল । যেখানেই যাই সেইখানেই মাথার ভেতর গানটা বাজতে থাকে । অবশেষে গানটা কান থেকে বের করতে এক নীতি দীর্ঘ গবেষণা করতে হয়েছে । যাইহোক গানটির অর্থ ও ইতিহাস আসলেই চমকপ্রদ ।
.
ইতিহাসঃ- পাকিস্তান আমলে (৫০-৬০ দশকে) সিন্দ অঞ্চলের জামশোর জেলার সেহওয়ান নামক একটি গ্রামে ওসমান মারিন্দি-র মাজার ছিল । অনেকটা লালনের মত । আধ্যাত্মিক গানের চর্চার জন্য জায়গাটা এখনো বিখ্যাত । একদিন সেখানে মরুভূমির মধ্য থেকে উঠে এসে এক জিপসী বালিকা একটি উর্দু গান (পাঞ্জাবী বুনিয়াদী গান) গাইলো আর রেডিও পাকিস্তান গানটি ধারণ করে রাখলো। বালিকাটি যেভাবে সহসা এলো তেমনি সহসাই গায়েবও হয়ে গেলো । বাকিটা ইতিহাস । গানটা হিট হয়ে গেলো । বহু বছর পার হয়ে গিয়েছে । পাকিস্তান , ভারত . বাংলাদেশের বহু গায়ক-গায়িকাই গানটি গেয়েছেন । উল্লেখ্য জিপসী বালিকাটিকে পরিচয় খুঁজে পাওয়া যায়নি । তবে এতটুকু জানা যায় , বালিকাটি যে জিপসি বা বানজারান সম্প্রদায়ের অর্ন্তগত তারা রাজস্থান ও গুজরাট এর ফোক গানে অনেক অবদান রেখেছে ও রেখে চলেছে ।
.
গানটির রচয়িতার নাম বা রচনাকাল সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি; তবে এটি সিন্ধ অঞ্চলের সূফী লালবাবা শাহবাজ কালান্দার তথা সৈয়দ মুহাম্মদ উসমান মারওয়ান্দি (১১৪৯-১২৭৪) এর সম্মানে রচিত । যদিও বলা হয়ে থাকে যে এই কাওয়ালিটি আমীর খসরুর মূল প্রার্থনা থেকে নেয়া যেটি পরবর্তিতে বুল্লেহ শাহ পরিমার্জন করেন এবং তাতে তার পীর লালবাবা শাহবাজ কালান্দার-এর স্তুতি যোগ করেন। সৈয়দ মুহাম্মদ উসমান মারওয়ান্দি বা লাল শাহবাজ কালান্দার সিন্ধু , পাকিস্তানের একজন সুফি দার্শনিক-কবি ছিলেন । তিনি সোহরাওয়ার্দিয়া ত্বরিকার অনুসারী ছিলেন । বলে রাখি - সোহরাওয়ারর্দিয়া ত্বরিকা হল সুফি আবুল নাজিব সোহরাওয়ার্দি‌ কর্তৃক প্রতিষ্ঠিত সুফি তরিকা। এটি সুন্নি ইসলামের অন্তর্গত এবং এতে শাফি মাজহাব মানা হয়। গানের মধ্যে তার ছাপ পাওয়া যায় । এই লালবাবা শাহবাজ কালান্দার হিন্দু ও মুসলিমদের মধ্যে ঐক্য সাধনের জন্য বিশেষ অবদান রেখেছেন।
.
সূফী 'শাহবাজ কালান্দার'-এর অতীন্দ্রবাদ সর্বধর্মের মানুষকেই আকৃষ্ট করেছে। উনাকে 'লাল' নামে ডাকা হতো, কারণ তিনি লাল রঙের পোষাক পরতেন। 'শাহবাজ' বলা হতো কারণ তিনি মহৎ ছিলেন ও 'কালান্দার' বলা হতো কারণ তিনি সূফী সাধক ছিলেন। এছাড়া চিরকুমার সাধু যারা উচ্চ আধ্যাত্মিক স্তরে পৌঁছেছেন তাঁদেরও কালান্দার বলা হয়। 'শাহবাজ কালান্দার'-কে তার ভক্তরা ঝুলেলাল-ও বলতো । বাবা বুল্লে শাহ ও লালবাবা শাহবাজ কালান্দারের ব্যাপক প্রভাব রয়েছে পাঞ্জাবের উভয় অংশেই। এই অঞ্চলের সূফীবাদে, বিশেষতঃ সঙ্গীতে তাদের ব্যাপক প্রভাব আছে; যেমনটি আছে বাংলাদেশে হাছন রাজা , লালন শাহ্ আর মাইজভান্ডারীর।
.
গানের অর্থঃ যাইহোক গানটা অর্থ জানিয়ে বিদায় নিই -
.
Ho… Laal Meri Pat Rakhiyo Bhala Jhoole Laalan
ও লাল পোষাকী! আমাকে চিরকাল রক্ষা কর, ও ঝুলেলাল
Laal Meri Pat Rakhiyo Bhala Jhoole Laalan
ও লাল পোষাকী! আমাকে চিরকাল ভালো রেখো, ও ঝুলেলাল
Sindhri Da Sehwan Da Sakhi Shahbaz Kalandar
সিন্ধ ও সেহওয়ানের হযরত, শাহবাজ কালান্দার
Duma Dum Mast Kalandar, Ali Da Pehla Number
ও লাল পোষাকী! বুক ফাটা কালান্দার, আলীই চিরকাল ছিলেন পহেলা নাম্বার
Duma Dum Mast Kalandar, Sakhi Shahbaz Kalandar
ও লাল পোষাকী! বুক ফাটা কালান্দার, ও মহৎ শাহবাজ কালান্দার
Ho… Laal Meri Pat Rakhiyo Bhala Jhoole Laalan
ও লাল পোষাকী! আমাকে চিরকাল রক্ষা কর, ও ঝুলেলাল
Laal Meri Pat Rakhiyo Bhala Jhoole Laalan
ও লাল পোষাকী! আমাকে চিরকাল ভালো রেখো, ও ঝুলেলাল
Sindhri Da Sehwan Da Sakhi Shahbaz Kalandar
সিন্ধ ও সেহওয়ানের হযরত, শাহবাজ কালান্দার
Ho Laal Meri, Haaye Laal Meri…
ও লাল পোষাকী! হায় লাল পোষাকী!
Ho… Chaar Chiraag Tere Baran Hamesha (x2)
তোমার মাজার চিরকাল চার চেরাগ দ্বারা আলোকিত ছিলো
Char Chiraag Tere Baran Hamesha
তোমার মাজার চিরকাল চার চেরাগ দ্বারা আলোকিত ছিলো
Paanjwaan Ve Palan Aaiyaan Bala Jhoole Laalan
I’ve come here to light the fifth lamp in Your honour, O Jhoolelaal
আমি এসেছি তোমার সম্মানে পঞ্চম চেরাগটি জ্বালাতে, ও ঝুলেলাল
Ho… Paanjwaan Ve Palan
পঞ্চম চেরাগটি জ্বালাতে
Ho… Paanjwaan Ve Palan Aaiyaan Bala Jhoole Laalan
আমি এসেছি তোমার সম্মানে পঞ্চম চেরাগটি জ্বালাতে, ও ঝুলেলাল
Sindhri Da Sehwan Da Sakhi Shahbaz Kalandar
সিন্ধ ও সেহওয়ানের হযরত, শাহবাজ কালান্দার
Ho… Jhanan Jhanan Teri Naubat Baaje (x2)
তোমার ঢোল বাজে (তোমার বীরোচিত নামে)
Jhanan Jhanan Teri Naubat Baaje
ঝানান ঝানান তোমার নহবৎ বাজে
Laal Baje Ghadiyal Bala Jhoole Lalan
ঢোল জোরে জোরে বাজতে থাকুক তোমার গৌরবে, দিন রাত বাজুক, ও ঝুলেলাল
Ho... Laal Baje
ঢোল বাজতে থাকুক
Laal Baje Ghadiyal Bala Jhoole Lalan
ঢোল জোরে জোরে বাজতে থাকুক তোমার গৌরবে, দিন রাত বাজুক, ও ঝুলেলাল
Sindhri Da Sehwan Da Sakhi Shahbaz Kalandar
সিন্ধ ও সেহওয়ানের হযরত, শাহবাজ কালান্দার
Arre Dum Dum Dum Dum Dum Dum Ali Ali (x3)
আমার প্রতিটি নিঃশ্বাসে আছে আলী
.
উপসংহারঃ- বোনাস সরূপ গানটির কিছু বেশি কিছুর কভার দিলাম







কৃতজ্ঞতায় - নেট জগত ও ড. রমিজ

সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৫
১৪টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ভুটান ও বাক স্বাধীনতা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×