somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাইন্ড হান্টার ও সিরিয়াল কিলার বাবু শেখ

১০ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাইন্ড হান্টার টিভি সিরিজে এক সিরিয়াল কিলার এফবিআই এজেন্টকে জানাচ্ছিল- সে একা না, তার মতো আরো অনেক সিরিয়াল কিলার সমাজের লুকিয়ে আছে । একেকজনের প্যাটার্ন একেক রকম । তবে এদের কিছু বেসিক মিল থাকে । বেশিভাগ মানুষ মনে করে সিরিয়াল কিলার কেবল পশ্চিমের দেশগুলোতে আছে । এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অনেক সিরিয়াল কিলারদের কথা শোনা যায় । স্টোনম্যান তাদের মধ্যে সবচেয়ে কুখ্যাত । যে অধ্যবধি ধরা পড়েনি । পাকিস্তানেও এক সিরিয়াল কিলারের কথা শোনা যায় যাকে ধরার চেষ্টা এখনো চলছে । বাংলাদেশের সিরিয়াল কিলার রসু খাঁ কে আমার চোখের সামনে দেখা ।

আদালতে তার উপর অজানা এক মেয়ের মৃত্যুর অভিযোগ আরোপের তীব্র প্রতিবাদ জানিয়েছিল । তার মূল বক্তব্য ছিল -'যাদের মেরেছি তাদের সকলে কথা আমি স্বীকার করেছি, তারপরও পুলিশ কোন কিছুর সুরাহা করতে না পারলে আমার উপর দোষ চাপিয়ে দেয় । তার সাবমিশন দুর্দান্ত ছিল ‌। প্রকৃতপক্ষে যুগে যুগে সিরিয়াল কিলাররা ছিল । আব্বাসীয় আমলেও বাগদাদে এই ধরনের সিরিয়াল কিলারদের কথা শোনা যেত । যদিও সিরিয়াল কিলার কনসেপ্টটা অনেকটা আধুনিক যুগের । সিরিয়াল কিলারদের পথিকৃৎ হিসেবে জ্যাক দ্য রিপারের নাম সবার আগে আসে । ধারণা করা হয় সেই একজন ডাক্তার ও ভালো মানের সার্জন ‌। যে কিনা পতিতাদের অত্যন্ত নিষ্ঠুরভাবে চিরে মেরে ফেলত ‌। বিস্তারিত পড়লে আঁতকে উঠবেন ।

সিরিয়াল কিলার বাবু শেখ সম্পর্কে বিস্তারিত পড়েও আমি আঁতকে উঠলাম । এই ধরনের মানুষ কেন সিরিয়াল কিলার হয় , কিভাবে তারা খুন করে, তার কারণ সম্পর্কে মাইন্ড হান্টারে একটা ভাল ধারণা দেয়া হয়েছে । যার অনেক কিছুই বাবু শেখ এর সাথে মিলে গেছে দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম । যেমন বাবু শেখ এক মেয়েকে ছেড়ে দিয়েছিল শুধুমাত্র ধর্ষণে বাধা দেয়নি বলে ‌। অন্যান্য সিরিয়াল কিলারদের সাথে বাংলাদেশের সিরিয়াল কিলারদের মূল পার্থক্য হল অন্য সিরিয়াল কিলারদের সাথে অর্থ জড়িত না থাকলেও এখানে অর্থাভাব যথেষ্ট প্রাধান্য পায় । রসু খাঁ বলেন বা বাবু শেখ তারা দুই জনই ধর্ষণের পরে হত্যা করতো আর যা কিছু আছে নিয়ে যেত । বাবু শেখের সাথে অন্যান্যদের পার্থক্য হচ্ছে বাবু শেখ এই ধরনের অনেক কাজ দলবেঁধে করেছে । যেখানে সিরিয়াল কিলার কাজ করে একা । তাছাড়া তার নামের আগে সিরিয়াল কিলার যোগ করলে মানসিক রোগী হিসেবে মার্সি পাওয়ার সমূহ সম্ভাবনা আছে (রসু খাঁর যে কারণে এখনো ফাঁসির আদেশ কার্যকর হয়নি) । তাছাড়া বাংলাদেশের মতো একটি দেশে যেখানে ন্যায় বিচার পাওয়াটাই কঠিন সেখানে বাবু শেখ এর মত মানুষদের সিরিয়াল কিলার তথা মানসিক রোগী হিসেবে আখ্যা দিয়ে তাদের ট্রিটমেন্ট করানোর চেষ্টা বা শাস্তিতে ছাড় দেওয়ার চেষ্টা আমার কাছে সরকারি অর্থের শ্রাদ্ধ ছাড়া আর কিছু নয় । আর আমার ব্যক্তিগত বিশ্বাস বাবু শেখের মতো মানুষ আমাদের আশেপাশে আরও ছড়িয়ে ছিটিয়ে আছে । কেউ ধরা পড়ে কেউ ধরা পড়ে না ।

শান্তনু চৌধুরী শান্তু

লিংক কমেন্টে
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৫
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

×