somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউ - The Reader

২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাইটানিকের ঐ 'বিশেষ' দৃশ্যের কল্যানে কেট উইন্সলেটের প্রতি আমার মত নাইন্টিজ জেনারেশনের দুর্বলতা খুব স্বাভাবিক । আজ কি মনে করে 'দি রিডার' মুভিটি দেখতে বসায় পুরানো স্মৃতি আবার জাগ্রত হল । ২০০৮ সালের এ মুভিটা 'R' রেইটেড মুভি । মুভির প্রথমাংশে কেট উইন্সলেটের ১৮ প্লাস দৃশ্য থাকলেও তা কাহিনী বিচারে খুব গৌণ । কাহিনীর গভীরতা ভয়ংকর ধরণের । শেষ অংশটা দেখে উঠার সময় মনে হবে বুকের ভিতর 'সামথিং ইজ মিসিং' ।

ভূমিকা - 'দি রিডার' মুভিটির কাহিনী এডোপ করা হয়েছে ১৯৯৫ সালে প্রকাশিত একই নামের বই 'দি রিডার' হতে । এটিই এখন পর্যন্ত একমাত্র জার্মান উপন্যাস যেটি 'নিউ-ইয়র্ক টাইমস'র বেস্ট সেলার লিস্টের টপ পজিশনে ছিল । উপন্যাসটির লেখক জার্মান আইনের অধ্যাপক এবং বিচারক বেনহার্ড শলিঙ্ক । জার্মানিতে বইটি পাঁচ লাখ কপির চেয়ে বেশি কপি বিক্রি হয় । ১৯৯৭ তে ইংলিশে তা অনুবাদিত হয় । বিখ্যাত টিভি উপস্থাপক অপরা উইনফ্রে একদিন তার বুকস ক্লাবে বইটি নিয়ে আসেন । ব্যস বইটি বেষ্ট সেলার । ৭ লাখ কপি 'ইউ এস এ' ও 'ইউ কে' তে ২ লাখ কপি বিক্রি হয় । এ পর্যন্ত বইটি ৩৭টি ভাষায় অনূদিত হয়েছে এবং পেয়েছে বিভিন্ন পুরস্কার ।

কাহিনী সংক্ষেপ (স্পয়লার এলার্ট)
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের প্রেক্ষাপটে মুভিটা আঁকা হয়েছে । ১৫ বছরের এক স্কুল বালক মাইকেল বার্গ ঘটনাক্রমে দেখা পায় 'হানা শ্মিৎজ' নামক একজন ৩৮ বৎসরের মধ্যবয়সী রমণীর । পেশায় ট্রাম কন্ডাক্টার । ঘটনা পরস্পরায় মাইকেল তার প্রেমে পড়ে । এই প্রেম শারিরীক । তবে কবে যে এই প্রেম তাদের দুজনকেই মানসিকভাবে গ্রাস করতেছে তা তারা নিজেও জানেন । হানা বই ভালোবাসে । তবে পড়তে নয় , পড়াতে । শারিরীক প্রেমের পরে বা আগে মাইকেলের প্রধান কাজ ছিল হানাকে বই পড়ে শুনানো । টিনটিন , দি ওডেসি, দি লেডি উইথ দি লিটল ডগ এর মত বিখ্যাত বইগুলো আবৃত্তি করতো । হানা হাসি কান্নার অনূভূতিতে জর্জরিত হতো । একদিন হানা সব অনুভূতিগুলো বিসর্জন দিয়ে কোথায় যেন হারিয়ে গেলো ।

৮টি বছর পার হয়ে গেলো । আইনের ছাত্র মাইকেল হানাকে হঠাৎ কোর্ট রুমে দেখতে পায় । তার বিরুদ্ধে ৩০০ ইহুদি নারী হত্যার অভিযোগ । নাৎসী ক্যাম্পে সে একজন গার্ড হিসেবে কর্মরত ছিল । সে সহ আরো কয়েক জন গার্ডের বিচার চলছে । হানা প্যাঁচ বুঝে না । তার দৃষ্টিতে বয়স্কদের বাছাই করে তাদের জায়গায় নতুন তরুণীদের জায়গা দেওয়া দোষের মাঝে পড়ে না । তার বাছাই করা বয়স্কদের সাথে কি হয় তা তার বিবেচনার বিষয় না এমনকি সে জানেও না তাদের সাথে কি হয়েছে । সে কেবল গার্ড হিসেবে দায়িত্ব পালন করেছে । তার বিরুদ্ধে সাক্ষী দাতাদের একজন জানালো সে অল্পবয়স্ক মেয়েদের সে বেছে নিত বই পড়ে শুনানোর জন্য । হানা তাদের যত্ন নিতো । আর প্রয়োজন শেষ হয়ে গেলে তাদের পাঠিয়ে দিয়ে নতুন কাউকে নিয়ে আসতো ।

আদালত তার এই কর্মকান্ড স্বাভাবিকভাবে নেয়নি । আরোপিত অভিযোগে তার বিরুদ্ধে সহকর্মী গার্ডরাও সাক্ষ্য দেয় । এই ব্যপারে একটি লিখিত নোট পাওয়া যায় । যা হান্নার লেখা বলে দাবী করা হয় । আদালত হাতের লেখাটি মিলিয়ে দেখার জন্য তাকে লিখতে বলা হলে হানা কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায় । বহু বছর পর মাইকেল ব্যাপারটা হঠাৎই ধরতে পারে । একটি সত্য হানা সবার থেকে লুকিয়েছ । হানা হলো অক্ষর জ্ঞানহীন । যা হানা জন্য খুবই লজ্জাজনক । এই লজ্জা প্রকাশ পাওয়ার চেয়ে সে জেলে যাওয়া অধিক শ্রেয় মনে করে । লিখিত নোটটি তার নিজের লেখা বলে স্বীকার করে নিলো । বিচারে হান্নার যাবজ্জীবন জেল হয় । বহুবছর পর মাইকেল একজন প্রতিষ্ঠিত আইনজীবি । ঘটনাক্রমে পুরানো বইগুলো আবার তার হাতে আসে । ১৫ বছর বয়সে সে হানাকে যে বইগুলো পড়ে শুনিয়েছিল তা পুণরায় রেকর্ড করে । জেলে বয়োবৃদ্ধ হানাকে পাঠাতে শুরু করলো । তাদের মাঝে নতুন করে এক মিথস্ক্রিয়া গড়ে উঠলো । শেষাংশটা আর বললাম না । তবে এতটুকু বলতে পারি মুভিটি দেখা শেষ হবার পর বুকের ভেতর কিছু একটা নেই বলে মনে হবে ।

সমালোচনা - মুভিটি আর তার বইটির যথেষ্ট সমালোচনা রয়েছে । এখানে ইতিহাসকে খুব সরল দৃষ্টিতে দেখানো হয়েছে । সাধারণ শিক্ষিতদের কাছে হানার ঘটনাটিকে নির্দোষভাবে তুলে ধরে হানার প্রতি সহানুভূতির আদায় করা হয়েছে । বিশেষ করে ব্রিট্রিশরা এই মুভি ও বইয়ের কঠোর সমালোচক ।

সর্বশেষ - আইএমডিবি'তে ৭.৬ পাওয়া এই মুভিটিতে অভিনয় করেছেন কেট উইন্সলেট, রালফ ফিয়েন্স, জেনেট হেইন, ডেভিড ক্রস । ড্রামা এন্ড রোমান্টিক জেনারের মুভিটির পরিচালক স্টিফেন ডালড্রে । মুভিটি মোট পাঁচটি ক্যাটেগরিতে অস্কার নমিনেশন পায় । মুভিটি অস্কার পায় । অস্কার পান বেস্ট এ্যাকট্রেস হিসেবে কেট উইন্সলেটও । মুভিটি অস্কার ছাড়াও সাতটি পুরস্কার এবং অন্য আরো বিশটি নমিনেশন পায় ।

শেষ মন্তব্য - এই মুভি দেখেননি তো কি দেখলেন ।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৬
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×