(হুমায়ূন আহমেদের "যদিও সন্ধ্যা" বইটা পড়ে কিছুদিন থেকেই মনটা কেমন জানি করছিল, তাই আজকে কি মনে করে একটানে লিখে ফেললাম কবিতাটা কেমন হয়েছে আশা করি জানাবেন
মনের মাঝে আমার,
কেমন এক ভাবনা জাগে,
ভেবে দেখি সময় কতটা কেটেছে?
অথবা সময় কতটা বদলেছে এই আমাকে।
তোমার দেয়া প্রতিশ্রুতিগুলো,
ভেঙ্গে দিয়েছিলে কাঁচের মত করে।
তোমার ভনিতার পাহাড় আমাকে ছুতে পারে নি, কারণ-
আমার বিশ্বাস নতুন দিনের নতুন ভোরে।
আমার দিন কাটে নতুন প্রভাতের খোঁজ়ে,
নতুন স্বপ্ন নিয়ে চোখে, আমার ঘুম ভাঙ্গে,
যদিও আজ সন্ধ্যা নামে, যদিও আজ সন্ধ্যা নামে দূরে…………

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



