somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন অনুচ্ছেদের গল্প-কথা (১)

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রথম অনুচ্ছেদঃ
এতো হিসেব-নিকেষ... এতো অঙ্ক ... এতো ইগো সংক্রান্ত প্রশ্নবানে বিধ্বস্ত করে কোনো লাভ নেই! "দিনশেষে পাখি নীড়ে ফিরবেই" এটা যতটা বাস্তব ঠিক ততটা'ই বাস্তব "সব পাখি নীড়ে ফিরে না"।

দ্বিতীয় অনুচ্ছেদঃ
"আমি ভালো... সে খারাপ", "সে বেশি ভালো... সে কম ভালো" "সে অতিমাত্রায় ভালো কিংবা সবচেয়ে বেশি খারাপ" এইসব যুক্তিতর্ক দিয়ে কিন্তু জীবন চলে না। জীবনের আরও অনেক কাজ আছে, আরও অনেক দিক আছে। তবে একটা দিক অবশ্যম্ভাবী, চূড়ান্ত... আর সেইটা হল সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হইবে। আর মৃত্যুর পর সবাই কিন্তু একই হয়ে যায়... সবার নাম কিন্তু একই হয়ে যায়... সবার গন্তব্যও তখন এক হয়ে যায়! "লাশ" বাদে তখন তাকে আর অন্য কোনো নামে'ই ডাকা হয় না। অদ্ভুত এক রীতি... জীবিত প্রেসিডেন্টকেও এই জগতে "লাশ" বলে ডাকা হয়। "এই লাশ'টাকে একটু ধরতো"... "তুই লাশের পায়ে ধর"... "লাশের চোখটাকে বন্ধ করে দে’তো"... "লাশ'টাকে সারারাত একা রাখা যাবে না, তোরা কয়েকজন লাশের পাশে সারারাত বসে থাকিস!"

তৃতীয় অনুচ্ছেদঃ
একটা লাশ কখনও একা থাকতে পারে না। কে জানে হয়ত'বা একা থাকতেও পারতো!...কিন্তু পৃথিবীর জীবিত মানুষেরা লাশদেরকে কখনও একা ফেলে রাখে না! তখন মনে হয় জীবিতদের মাঝে দুইটা অনুভুতি কাজ করে। এক...ভয়, আমাকেও একদিন লাশ হতে হবে এই ভয়। দুই.. ভালবাসা, এই লাশটাতো আমার'ই ভাই... আমার'ই চাচা। লাশটাকে সারারাত একা ফেলে রাখি কেমন করে! অথচ, কঠিন হলেও সত্য এই লাশ'টাই মাত্র কিছুক্ষণ আগে... কয়েক'ঘণ্টা আগে যখন জীবিত ছিল তখন তার সাথে কথা বলতে'ই ইচ্ছে করে নি। আনুমানিক ১০ বছর কথা হয়নি... এই লাশটার জীবিত মানুষটা'র সাথে। কারণ অনেকগুলো অনুভূতি হতে পারে ...ঘৃণা, অহং, হিংসা, রাগ, কষ্ট, হতাশা, ইত্যাদি। অথচ মাত্র'ই যখন সেই মানুষ'টা এই লাশে পরিণত হয়েছে তখন থেকেই সবগুলো আবেগ শেষ। জন্ম নিল নতুন এক আবেগ... ভালোবাসা। একমাত্র ভালবাসা'ই সবকিছুর ঊর্ধ্বে... সব আবেগের ঊর্ধ্বে। একমাত্র লাশ'ই সবচেয়ে আপন... সবার চেয়ে আপন!

চতুর্থ অনুচ্ছেদঃ
এই জীবনে নাহয় লাশ হয়েই তোদের আপন হয়ে উঠবো! তবুও'তো তোদের ভালোবাসা পাব... তোদের কাছে পাব! এমনও হতে পারে লাশ’টাও তোদের কালো কপাল মিশ্রিত হাসি দেখবে... জীবিত মানুষের সাথে করা হুবহু একই আচরণ লাশ’টাও পাবে... কি দরকার এতসব সাত-প্যাঁচ ভেবে! ভালোইতো আছি... এতটুকুন একরোগা না হলে সম্মান নিয়ে বাঁচাইতো দ্বায়! এক জীবনে না’হয় আমি ইসরাইল হয়েই রয়লাম! তবু তোদের এই কালো কপাল মিশ্রিত হাসি আমি দেখতে চাই'না... হতে চাই'না তোদের সুখের দিনে দুঃখী একজন।

উপসংহারঃ
আমি জনমপোড়া... এক জনম সাজা কাটানোর জন্যইতো এই পৃথিবীতে আসা... দূর থেকেই শুধু ভালোবাসে যাবো... জনম ভরে তোদেরকেই শুধু ভালোবেসে যাব...

পাদটীকাঃ
মা আলো, তবু বলছি... তুই শুধু ভালবাসাতেই প্রজ্বলিত হবি। সবসময় শুধু ভালোবাসার গানই গাইবি... তোর একজীবনের ভালোবাসা হয়তো'বা তাদের সেই অন্ধকার ঘরকে আলোক'ছটায় প্রস্ফুটিত করতে নাও পারে। তবুও মনে রাখবি... পারতেও'তো পারে... হতেও'তো পারে...এমনটা'ই বিধাতার কাম্য... এমনটাই জগত সংসারের উদ্দেশ্য! সবাই হয়তোবা একদিন বুঝে যাবে যে, "আমরা সবাই একই সময়ের তৈরি কিছু দেহ মাত্র... যাতে বিধাতা'র বসত আছে... যেই তিনি আমাদেরকে বাঁচায়... সেই তিনি নিজেও বাঁচেন (থাকেন) তাতে।"
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×