ভালবাসার শিকল
পাহাড় চূড়ায় সৌরতাপে ফুটছি যখন টগবগিয়ে,
অন্ধ তুমি দৌড়ে গিয়ে ভেসে গেলে বানের জলে।
কে তোমাকে হাত বাড়িয়ে নিয়ে ছিল বুকে টেনে?
এখন তুমি অন্যঘরে আমাকে কি মনে পড়ে?
দেখ তুমি আলতো ছুঁয়ে ভালবাসার শিকল কাটার
দাগ রয়েছে তোমার গভীর নাভিমূলে।
আজ আমার এ শূন্য ঘরে তুমি ছাড়া একা লাগে!
মেঘের মতো উড়ে উড়ে বৃষ্টি ঝরাও অন্য বুকে।
ফসল ফলাও ফুলে ফলে গুঞ্জরিত মধুবনে।
ফুলের হাসি পাখির গানে আমাকে কি মনে পড়ে?
অনেক সুখের বানে ভেসে ছুঁয়ো তোমার নাভিমূলে
আমায় তখন পড়বে মনে সঙ্গোপনে।
তোমার আমার ভালবাসার নেইকো জুড়ি জগৎ জুড়ে।
মনের কোনে তোমার মুখে ভালবাসার জোৎস্না দেখে
মরতে পারি হেসে হেসে তোমার সুখে ভেসে ভেসে।
সকল সময় সকল দেশে আমরা থাকি দুঃখ ভুলে
তোমার সকল সুখের তরে আমার চোখে অশ্রু ঝরে।
সুখ বিলিয়ে দুঃখ নিয়ে আমি থাকি স্বপ্ন নিয়ে।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




