ছায়াহীন প্রেতাত্মা
........//স্বপ্নীল ফিরোজ
ঢের পথ হেঁটে এসেছি পাথরের পথে।
জুয়াপ্রেমিক মানুষের মতো
ছায়াবাজি খেলায় হারিয়েছি নিজের ছায়া।
এখন প্রেত আর আমার পার্থক্য -
একদল চিতল হরিণ বনের গভীরে হারিয়ে গেলে আমি তাকিয়ে থাকি
সে থাকে না।
অথবা একটি ঢাউস ইঁদুর গম ক্ষেতে বাসা বাঁধে আমি উদাস হই
সে ভাবে না।
এখানে যেকোন শহরে আমি এক আগুন্তুক ছায়াহীন
মানুষ। কোন আয়নায় আমি দেখি না নিজেকে!
পরিযায়ী পাখির মতো
হাজার মাইল পথ পারি দিয়ে আমিও গুটাতে চেয়েছিলাম ক্লান্তির পাখা।
শুধু ছায়ার মায়ায় হাওরের মাছের লোভ শিকল হয়ে বাঁধতে পারে না
আর আজ। যেখানে নরম সবুজ ঘাসে শিশুর মতো উবু হয়ে পড়ে আছে
আমার ছায়া, সেখানে কে যেন ছড়িয়ে রেখেছে টুকরো টুকরো কাচ!
আমি এক ছায়াহীন প্রেতাত্মা! তোমার বুকের ওমের
ঘ্রাণ আজ কুয়াশা খেলা!
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




