somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্বপ্নীল ফিরোজ
পৃথিবীতে এখনও রোদ উঠে আলোকিত হয় চারদিক।সকালের সূর্যের বুকে আমি দেখেছি অনেক বেদনার তীর বুকে নিয়ে সে গেঁথে আছে সবুজ পাতায়।

টেক্সাসের একটি অভিজ্ঞতা

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের সবার প্রিয় নজরুল ভাই আমাকে খুব পছন্দ করেন। গত থ্যাংকস গিভিং এর ডিনার টেবিলে বসে টেলিফোনে অনেক কথা হলো । আমি তো অনেক দিন বিদেশে বিভিন্ন দেশে থাকলাম তাই উন্নত দেশের কিছু অভিজ্ঞতা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করি সে বিষয়ে বেশ কিছু দিকনির্দেশনা দিলেন ।

এ বিষয়ে আমরা যারা বিভিন্ন দেশে থাকি তারা সবাই যেন কিছু কিছু লিখি সেই প্রায়াসে তিনি একটা পেজও ওপেন করলেন । পেজটির নাম '' Way to civility-সভ্যতার খোঁজে'' । তাও প্রায় বেশ কিছুদিন গত হল। কারো লেখা এখনও এলো না । আশা করছি সবাই তাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন ।

আমি অনেক দিন হল মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আমার ছোট পরিবার নিয়ে বসবাস করছি। আমার কিছু ছোট ছোট অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেস্টা করব।আজকে একটি ছোট অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি ।

আমাদের দেশে প্রায়ই স্কুল,কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় প্রতিবছর অনেক ছাত্র-ছাত্রী শুধু শিক্ষা প্রতিষ্ঠানের আশে পাশের রাস্তা পারাপারের সময় মারাত্মক এক্সিডেন্ট হয়ে কেউ কেউ মৃত্যুবরণ করছে অথবা কেউ পঙ্গু হয়ে সারা জীবন অন্যের বোঝা হয়ে জীবন যাপন করছে ।

অথচ যদি এ দেশের মত কিছু সতর্কতামূলক পদক্ষেপ আমাদের দেশে এক্সিডেন্টের হার কমে যেত বিস্ময়রকর ভাবে ।

এখানে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের আশে পাশের সবগুলো রাস্তার ( ক্লাস শুরু হবার ৩০ মিনিট আগে থেকে ক্লাস বসে যাবার ১৫ মিনিট পর পর্যন্ত এবং স্কুল ছুটি হবার ১৫ মিনিট আগে থেকে ৩০ মিনিট পর পর্যন্ত) যানবাহনের গতিবেগ থাকবে ঘন্টায় মাত্র২০ মাইল/ঘন্টা। স্কুল জোনের সীমানায় দুই পাশে হলুদ লাইট ফ্লাশিং করতে থাকলে সবাই বুঝতে পারবে স্কুল জোন স্পীড লিমিট মেনে চালাতে হবে। লাইটের নিচে লেখা রয়েছে স্কুল জোন স্পীড লিমিট ২০/ঘন্টা । আশে পাশে পুলিশ যানবাহনের গতিমাপক গান নিয়ে প্রহরায় থাকে ।

কেউ আইন অমান্য করলে সাথে সাথে তাকে ধরে জরিমানার রিসিপ হাতে ধরিয়ে দেবে। যে জরিমানার পরিমাণ হবে সাধারণের প্রায় এক সপ্তাহের আয়ের সমান। তদুপরি সবগুলি স্কুল জোন এলাকায় ছাত্র-ছাত্রীদের রাস্তা নিরাপদে পারাপারের জন্যে স্কুল জোন গার্ড স্টপ সাইন হাতে স্টপ সাইন উঁচু করে ধরে যানবাহন থামিয়ে পারাপারে সহায়তা করে থাকে । এ কারণে এখানে স্কুল জোন এলাকায় এক্সিডেন্টের হার প্রায় শূন্যের কোঠায় ।

আমরা কি পারি না আমাদের দেশে এমন একটি সুন্দর নিরাপদ স্কুলজোন এলাকা নিশ্চিত করতে । আমাদের দেশে কত স্বেচ্ছা সেবক সংগঠন পথে ঘাটে মাঠে । আমরা কি পারি না অন্তত স্কুলজোন গার্ড নামে একটি স্বেচ্ছাসেবক সংগঠন গড়ে তোলতে । যারা ক্লাস শুরুর সময় এবং ছুটির সময় আমাদের ছাত্র-ছাত্রীদের নিরাপদে রাস্তা পারাপারে সহায়তা করবে ।আসুন এমন একটি স্কুল জোন গার্ড সংগঠন গড়ে তুলতে আজই শপথ নিই । সবাইকে ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজয়ী

লিখেছেন সাইফুলসাইফসাই, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিজয়ী
সাইফুল ইসলাম সাঈফ

বিজয়ী কখনো কখনো হেরে যায়
হঠাৎ কেউ টপকে যায় তাকে
সেরা সবসময় সেরা থাকে না
পরাজিত হয়ে সে কাঁদে, ভেঙে পড়ে।
জয়লাভ প্রায় প্রত্যেকে আনন্দিত করে
আর হার প্রায় প্রত্যেকে দুখি করে।
আমরা কেউ... ...বাকিটুকু পড়ুন

শিল্প ও সাহিত্যের নবজাগরণ: যুগপৎ আন্দোলন এবং মৌলিকতার স্বরূপ।

লিখেছেন এম ডি মুসা, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩২



সভ্যতার বিকাশ, সমাজের রূপান্তর এবং মানুষের আত্মিক উৎকর্ষ সাধনে শিল্প ও সাহিত্য এক অবিনাশী চালিকাশক্তি। একটি জাতির মননশীলতা কেমন হবে, তার নৈতিক ভিত্তি কতটা দৃঢ় তা নির্ভর করে... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×