একমাত্র মানুষই পারে নিখুঁত মুখোশ পড়তে।
গহীন বনে তৃণঘাস হয়ে শুয়ে থাকে শিকারী।
নেহায়েত ঘাস ভেবে হরিণ শাবক শিকার হয়
নির্জনে। সেই থেকে বৃক্ষেরা মাথা নোয়ায়
লজ্জায়।
অবশ্য অনেক পরে আমি জেনেছি কোন
কোন বৃক্ষও হয় মাংসাশী। কিছু কিছু
মানুষ থাকে যারা আজন্ম ক্ষুধার্তই থেকে
যায়।
তবুও আমাদের জননীরা এখনও ভালবাসে
জন্ম দিতে পুত্র সন্তান। মুখোশ খুলে গেলে
স্তম্ভিত মা দেখে তাঁর বকুল গাছ।যার গন্ধে
মাতাল ফুলপরীর নাচের মুদ্রায় জোৎস্না
ঝরতো তাঁর উঠোনে। আজ সমস্ত জোৎস্না
মরে গেছে।
চাঁদের বুকে শুধুই কালো কালো দাগ।
নিশ্চয়ই এ চাঁদ আঙুলের ঈশারায় দুই ভাগে বিভক্ত।
...............................................................................................................................
টেক্সাস, যুক্তরাষ্ট্র,
চলমান ফোন +18179661504 (হোয়াটসঅ্যাপ সহ)
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



