বৃক্ষের তলে বসে নদীর আয়নায় দেখেছিলাম তাঁর নিটোল প্রতিবিম্ব।
সূর্য সরে গেলে শরীরে আগুন জ্বলে উঠে।
সুযোগ বুঝে ছায়ারাও মিলিয়ে যায় রোদে।
সেই থেকে আমি একা।
এখন আমাজনের ঘন বনের ছায়ায় বসে আমি যতবার
দেখতে চাই তাঁর প্রতিবিম্ব পাঁজরের হাড়ের নিচে শুধুই চিতল মাছের ঘাই।
অচেনা বৃক্ষের ছায়া গাঢ় থেকে গাঢ়তর হলে ভেসে উঠে যে ছবি
সে এক রূপকথার রাজকন্যা।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৯ ভোর ৫:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



