আমার মানসিকতায় কিছুটা একাকিত্ব আছে , আছে নিসঙ্গতা নামক ব্যাধি ।আমি কোন কিছুই বেশিদিন নিজের মত করে ধরে রাখতে পারিনা । কবে, কেন এবং কিভাবে তা আমি জানি না ।তবে চরম হতাশাগ্রস্থ লোকদের মতও আমি নই ।কিন্তু চারিদিকে যে সব চলছে . . . . .ওহ কি পৈশাচিক . .ভাবতেই শরীর হীম হয়ে যায় ।আমারও কিছু আনন্দ ছিল সবসময়।বাঁচতে ইচ্ছে করত সবসময়।কিন্তু,এখন আর আগের মত ঊচ্ছাস সবসময় ঘুরে বেড়ানোর একটা আলাদা আনন্দ থাকতো সে আর সবার জীবনে সবসময় থাকে না। সাধারণত বয়সের সাথে সাথে মানুষের মানসকিতার পরিবর্তন হয় এটাই স্বাভাবিক । অথচ আমার চিন্তা ভাবনা চেতনার পরিবর্তন আসার আগেই আমার নিজস্বতার পরিবর্তন হয়ে গিয়েছে., আমি বাধ্য হয়েছি। সময় আমাকে বদলে দিয়েছে। আমি একা হয়ে গিয়েছি। আমি নিঃস্ব। আমি পথহারা এক পথিক। আমার পাশে কেউ নেই। ভালবাসার কেউ নেই। আমি একা। আমাকে দেখার কেউ নেই। বলার কেউ নেই। আমি নিঃস্ব; সর্বহারা।
অনিন্দ্য অবনী {যাযাবর}

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



