আমার সম্পর্কে বলতে গেলে আমি তেমন কেউই না। আবার বড় কেউ হওয়ার স্বপ্নও দেখি না । আমার কোন বিশেষত নেই। আর দশ টা পাঁচ টা মানুষের চেয়েও আমি অতি সাধারন। হয়ত আমার মত অনেকেই আছে ভিন্ন ধারার কিছু করার চেষ্ঠায় ।সাধারন থেকে অসাধারন হওয়ার অঘোষিত যুদ্ধে। তবে আমার বিষয় টা অন্য রকম। ।তবে বলতে পারেন আমি খুব কাজ প্রিয় লোক. প্রতিটা সময় যত টুকু সম্ভব কাজে লাগাতে চেষ্টা করি। তবে একসাথে অনেক গুলা কাজ শুরু করি যার ফলে কোন কাজ ই ভাল ভাবে শেষ হয় না।আমার একটা টা দোষ হচ্ছে সহজে অন্যকে বিশ্বাস করা । যার সাথে কথা বলতে ভাল লাগে তাকে বিশ্বাস করে ফেলি সহজেই। তবে এর জন্য ঠকেছি কয়েক বার। যখন ধোকা খাই এবং হজম করি তারপর থেকে সিধান্ত নিই , এরপর থেকে সহজে কাউকে বিশ্বাস করব না , আগে তার সম্পর্কে জেনে নেব তারপর তাকে বিশ্বাস করব। সে আর আমার হয়ে উঠে না ।মোট কথা আমি মানুষ চিনতে পারি না।আর একটা বিষয় মনে হয় যুগের সাথে তাল মেলাতে মেলাতে যেন আমি বেতাল হয়ে যাচ্ছি। যাদের সাথে মিশছি,চলছি তারা যেন সবাই আমার থেকে একধাপ এগিয়ে। আমি যতই তাদের কাছে এগিয়ে যাই তারা আমারে ছেড়ে আরেক ধাপ এগিয়ে যায় যার ফলে বরাবরই আমি তাদের পিছনে। এই ভব সংসারে নিত্য কত ঘঠনা দূর্ঘঠনা হয়ে যায়, কত আর হিসেব রাখা যায় বলুনতো ।
তবে এত কিছুর পরও আজকাল কেন জানি না আমি সহজে কারো সাথে মিশতে পারি না। কিন্তু একবার মিশলে তাকে সহজে ছাড়তেও পারি না। ইচ্ছে করলেও ভোলা যায় না ।তাই ইদানিং আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গেছে। বলি... নয়তো একেবারেই বলতে ইচ্ছে করে না।এভাবেই চলছে জীবন! যত যাই হোক আমি আমাকে নিয়ে দারুন খুশি । যেমন আছি খুব ভাল না হলেও খুব খারাপ না ।চলছে জীবন নিজের মত।সময়ের প্রয়োজনে কিংবা দিগন্তের সন্ধানে,তবুও রুদ্ধ নয় মুক্ত থাকব …….

…………………{অনিন্দ্য অবনী যাযাবর }

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



