" মাঝে মাঝে আমার খুব শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে ।সেই পুকুর পাড় ,নারিকেল আর সুপারি গাছের সারি , উন্মূক্ত বটের ছায়া , জোনাকির আলো ,বহমান নদীর শূন্যতায় । যখন আমি হারিয়ে যেতাম বূষ্টির শব্দে। আমি ফিরে পেতে চায় সেই ধানক্ষেতের আলে শিশির ধোয়া পায়ে হেঁটে বেড়ানোর সুখ ,মুক্ত ঘুড়ির মত হারিয়ে যাওয়া শৈশবটাকে , তাহলে হয়ত দিনকে দিন এতো বিষ আমাকে নিতে হতো না , এমন মিথ্যের বেসাতি পোহাতে হতো না প্রতিদিন, দেখেও না দেখার ভান করতে হতো না ।মনে মনে ভাবি হঠাৎ কোন একদিন যদি ফিরে যেতে পারতাম শৈশবে , তবে এই সব প্রগতিশিলদের প্রতিক্রিয়া দেখে অবাক হতে হতো না, ষড়যন্তকারির নির্লিপ্ততা দেখে অন্তত কষ্ট পেতে হতো না ,অসতীর সতীত্বপনা দেখে লজ্জা পেতাম না , একনায়কতন্ত্রের নেতার মুখে গনতন্ত্রের বানী পড়তাম না ।রাষ্ট্রের শোষক শ্রেনী আজ দেশ সেবাই মত্ত ,জগতের অন্ধদেরই আজ প্রখর দৃষ্টি , বুদ্ধিজীবি প্রতিক্রিয়াশীলরা আজ দলবাজি করে এক একজন কঠিন আমলাতে পরিনত হচ্ছে , ছোট হলে এইসব ছাইপাশ আমার জানতে হতো না । আমি আকাশ দেখে ক্লান্ত হতে চেয়েছি ,সংস্কৃতি_ সভ্যতার আদি নিদর্শন বাক্স বন্দি সিরিয়ালের রঙ্গীন আবর্জনা দেখে বিস্বাদগ্রস্ত হতে আমি চাই না ।কাঠফাটা রোদে ধু ধু মরুভুমি চষে বেড়াতে চেয়েছি তবুও অমাবস্যার কালো অন্ধকার আমি চাই না কিন্তু আমি জানি শৈশবে এসব কিছুই নেই । যা চাওয়ার নেই তা চাইব না । যা শুনতে ইচ্ছে নেই তা শুনব না । অগ্রহনযোগ্য অবিশ্বাস্য কিছু বিশ্বাস করতাম না । আজকাল একথা আমার মতো অনেকেই ভাবে , দিনকে দিন আমরা জড় অথর্ব হতে শুরু করেছি , আমরা ঘরে ফিরে আবার একা হয়ে যাওয়া বোধ করছি, আমরা আস্থা হারিয়ে ফেলছি, অপসংস্কৃতি আমাদের গলা টিপে ধরেছে । এই সমাজ এই রাষ্ট্র একটা স্থায়ী ডাস্টবিন হয়ে আছে ।পৃথিবিতে এখন ধর্মের অবশিষ্ট কিছু নেই , যা আছে তা কিছু মুখোশধারি কিছু ছাগলের প্রলাপ মাত্র। এই অপশক্তি রুখার ক্ষমতা আমার নেই কিংবা অদূর ভবিষ্যতে এর বদলের কোন সম্ভাবনাও দেখছি না ।অথচ এই সমস্যায় প্রতিনিয়ত জর্জরিত হচ্ছি আমি এবং আমার মত অসংখ্য মানুষ , তাই ইচ্ছে হয় ফিরে যায় শৈশবে। হায়!! যদি পারতাম। যখন স্বপ্নরা ডানা মেলে উড়েছিল ।এখন কোন স্বপ্ন নেই শুধুই ধুসঢ় অন্ধকার । এই সব দেখে শুনে এবং পারিপার্শ্বিক অবস্থান বিবেচনা করলে শিশুদের খুব বলতে ইচ্ছে করে বদলে দাও সমাজটাকে নচেৎ তোমরা বেড়ে ওঠো না , তোমরা ছোট থাকো , বড় হলে আমার মত কষ্ট পাবে , অসভ্য সমাজ আর হঠকারি জীবনব্যবস্থা তোমাকে অপরাধ বোধের দাবানলে ছিঁড়ে ফুঁড়ে খাবে ।তোমার মহত্ত্ব , সৃজনশীলতাকে নষ্ট করে দেবে এক দল শোষক । তুমি নাচবে পরাধীনতার শৃঙ্কলে । কারন আমিও ফিরে যেতে চাই জীবনের শৈশবে ।।"
আলোচিত ব্লগ
বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন
ফিরে ফিরে আসো

সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন
“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন
মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"
নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী
নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল, মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।