" সত্যিকার অর্থে একজন ভালো মানুষের যেসকল গুনাবলী থাকা প্রয়োজন তার ছিঁটে ফোঁঠাও আমার মধ্যে নেই , আমি নিজেকে সবচেয়ে নিকৃষ্ট অধম মনে করি । আর যাই হোক আমিতো আমাকে জানি । আমারো একটা নিজস্ব পৃথিবী আছে , কিন্তু একটা বিষয় না বললেই নয় আমার চারপাশে অজস্র ভালো মানুষ আছে , যাদের ভুলে থাকার মত নয় । কথাটা শুধু যে বলার জন্য বলা অথবা নিছক মজা করার জন্য বলা তা কিন্তু নয় ? আবার কিছু মানুষ আছে যারা অন্যের আহার ছিনিয়ে নিয়ে নিজের কতৃত্ব জাহির করার জন্য জন সেবা করে , দান খয়রাত করে , সমাজ সেবা করে । আমি অবশ্যই তাকে ভালো মানুষ বলব না , আমি ভালো মানুষ বলতে বুঝি সচারচর যে আত্মিক ভাবে সচেতন , সর্বোপরি একজন ভালো মনের অধিকারি ।বলতে গেলে আমি যা নয় তার জন্য আমি পুরষ্কৃত হতেও চাই না , যদিও হাজার হাজার যন্ত্রনা আমার মনকে এফোঁড় ওফোঁড় করে দেয় তবুও আমি আমার কৃতকর্মের সাজা ভোগ করতে চায় ।আজকাল কারো কাছে আত্মপক্ষ নিতেও বিবেকে বাধে , কি হবে নিজেকে নির্দোষ প্রমানিত করে ,অনন্তকাল ধরে আমি যেমন আছি তেমনই থাকতে চায় ,আমি সবার মত গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিতে চায়নি ,সবসময় আমি সাধারনের মধ্যে থেকেও আলাদা হয়ে থাকতে চেয়েছি , একথাও সত্য যে আমি যা দেখি তা গভীরভাবে দেখতে চায় ...জানতে চায় .. সে যাই হোক না কেন ,ভাবনাটা এমন যে আমি যদি খারাপই আছি তবে এর চূড়ান্ত শেষ দেখব না কেন ? আমি অবশ্যই তা জানতে চাইব .., এই সপ্নটা আমার আজন্ম লালন করা ,চাইলেই তা বদলে দিতে পারি না । আর কি বা করার থাকে বলেন , মানুষ তার রিপুর দ্বারা তাড়িত হয় এটাই সত্য , আমিও যেমন তেমনই , আমি অসাধরন কেউ না ,আমি সাধারনের ও সাধারন ।তাই আলাদা হয়েও বারবার ফিরে আসি জীবনের টানে।।
আলোচিত ব্লগ
বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন
ফিরে ফিরে আসো

সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন
“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন
মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"
নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী
নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল, মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।