“রোদ উঠে গেছে তোমাদের নগরীতে
আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়,
আনন্দ হাসিমুখ, চেনা চেনা সবখানে
এরই মাঝে চল মোরা হারিয়ে যাই।
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই,
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।“
আমরা যখন ছোট, তখন ফ্যান্টাসি কিংডম নির্মিত হয়নি। হয়নি নন্দন পার্ক, হেরিটেজ পার্ক। সেন্সরড জলকেলিতে ভরা ওয়াটার কিংডমও না। এমিউজমেন্ট পার্কের মধ্যে ছিল শিশুমেলা, ওয়ান্ডারল্যান্ড। তবে সবচেয়ে জনপ্রিয় ও সর্বজনীন আবেদন ছিল নিঃসন্দেহে জাতীয় শিশু পার্কের। নিম্ন-মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই সময় পেলেই যেত সেখানে। আর বাচ্চা-কাচ্চাদের তো এক ধরণের ফ্যান্টাসির মতই ছিল জায়গাটা। ঈদে-পূজায়, এক্সামের শেষে, বা গ্রাম থেকে অতিথি ঢাকায় ঘুরতে আসলে ঘোরার জায়গার প্রথমেই আসত শিশুপার্ক এর নাম।
সময় বদলেছে। এখন শিশুপার্কের আর আগের আবেদন নেই। আশুলিয়ার দৌরাত্ম্যে টাকার বিনিময়ে থ্রিল উপভোগের এ যুগে মান্ধাতার আমলের স্লো রাইডগুলো আর আগের মত লোভ জাগায়না শিশুদের মনে। আমিও এটা ভেবেছিলাম। এজন্য ঈদের বন্ধে একদিন সময় করে গিয়েছিলাম শিশুপার্কে, ফটোওয়াকে। কিন্তু অবাক করে দিয়ে দেখলাম, এখনো ভিড় লেগে থাকে। হয়তো বিশেষ সোশাল ক্লাসের চাহিদার পরিবর্তন হয়েছে। কিন্তু তবুও বলতে হয়, রাজধানীর এক বিরাট অংশের কাছে এখনো শিশুপার্কের আবেদন ফুরোয়নি।
একলা গিয়েছিলাম ফটোওয়াকে। সাথে কেউ ছিল না। ইচ্ছে ছিল বাচ্চাদের কিছু সুন্দর মুহূর্তের ছবি তুলব। আমার কাছে, পার্কের হট্টগোলের চেয়ে ভালো লেগেছিল সামনে বসা মেলায় মানুষের ভিড়। এজন্য সেগুলোরই ছবি তোলা হয়েছে। যে কারণে অ্যালবামে রাইডগুলোর কোন ছবি সেভাবে দেইনি।
আজকালগুলোর বাচ্চাগুলা আসলেই বেশি কিউট। একটু দুষ্টু। তার উপর মারাত্মক চালাক আর অ্যাডভান্সড। কতগুলো পিচ্চি তো আমাকে ছবি তুলতে দেখে স্পন্টিনিয়াসলি এমন এমন পোজ দিচ্ছিল,যে আমি কী মডেলদের পিক তুলছি নাকি বাচ্চাদের-কনফিউজড হয়ে যাচ্ছিলাম।কতগুলা তো এসে আমার ক্যামেরার মডেল কী, ওর মামার এরকম ক্যামেরা আছে, ফেসবুকে আপলোড করব কী না-এই সেই কত কিছু বলল!! কী যুগে আসলাম রে বাবা!!
তবে এখানে ক্যান্ডিড ছবিগুলোই দিয়েছি। পোজ দেয়া ছবিগুলো কিউট হলেও দিতে ইচ্ছে করল না।
এত এত পিচ্চির কিচিরমিচিরের মাঝে খুব একলা লাগছিল নিজেকে। সত্যিই বড় হয়ে গেছি। বুড়ো হতে আর কত দিন!!
এখানে আপলোডের জন্য সাইজ রেসলিউশন অনেক কমিয়ে দেয়া হয়েছে। আমার ফেসবুকের অ্যালবামে আরো বেশ কিছু ছবি আপলোড করা আছে। চেক আউট করলে ভালো লাগবে।লাগবে।লিঙ্কঃ
Click This Link
আবীর শাকরান ফটোগ্রাফি
শিশুপার্ক, শাহবাগ
ফটোওয়াকঃ জাতীয় শিশুপার্ক-Carnival, Children, Color, Contrast...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।