somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমপদ্য সাতঃ “রাজনীতি নিপাত যাক, প্রেমতন্ত্র মুক্তি পাক।”

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়ে, ভালবাসবে না আমাকে? কেন?
তুমি ভাল না আসলে কি হবে জানো??
প্রেমজোট লাগাতার অবরোধ কর্মসূচি দিবে।
নৌ-সড়ক-রেলপথে। এমনকি আকাশেও।
তখন আকাশের ঠিকানায় নীল খামে নীল চিঠি লেখা যাবে না।
তুমি কি তা চাও?

মেয়ে, তাও তুমি ভালবাসবে না আজ?
তুমি জানো আজ ভাল না বাসলে কি হবে??
প্রেমলীগের নেতারা একলা একলাই করবে নির্বাচন।
কত হাজার কোটি টাকা পদ্মার জলে করবে নির্বাসন!
অথচ এত টাকা দিয়ে নাহোক প্রেমের তাজমহল,
এক পদ্মাসেতু হয়ে যেত। তাছাড়া ঐ টাকায়
আমাদের কত ডেট-হানিমুন হত বল??

মেয়ে, কেন তুমি ভাল বাসবে না?
এর প্রতিবাদে প্রেমদূতাবাসের সামনে
আমার বন্ধুরা আজ রাস্তা আটকাবে।
কিংবা মানববন্ধনে দাঁড়াবে প্রেমক্লাবে।
আর পুলিশ খালি ছোঁয়াছুয়ি খেলে বেড়াবে।
আর ছিটাবে শুধু বেগুনি রং আর গরম পানি।

মেয়ে, তুমি তাও হবে না রাজি??
চাইলে চাঁদ-তারা আনতে দিব আজি।
তুমি কি চাও, জাতিসংঘ থেকে বান কি ‘মুন’
আবার পাঠাক সহকারী ‘তারা’নকোকে?
তোমার সাথে বসুক আমার দ্বিপাক্ষিক বৈঠকে?
জন কেরি করুক লাল টেলিফোন আমেরিকা থেকে ?
কিংবা দেশে দেশে আমার ছ্যাঁকা খাওয়া উপলক্ষে
সংসদে পাশ হোক শোক প্রস্তাব?

কি বললে? তবুও তুমি ভাল না বাসলে কি করব তাহলে?
প্রেমচত্বরে তোমার বাসভবনের সামনে মহাসমাবেশ করব।
কিংবা, প্রেমসড়কে পেট্রোল ঢেলে বাস পোড়াব।
তখন স্বৈরাচারী সরকারের মত নাহয়
আমার বুক গুলিতে ঝাঁঝরা করে দিও।
কিংবা দ্রুত বিচার ট্রাইব্যুনালে ফাঁসি দিও।
বিশ্বাস কর, কোন চেম্বার জজ থাকবে না আমার।

ফাঁসির পর পোস্টমর্টেম রিপোর্টে দেখবে
আমার বুকে-পিঠে সাদা কালিতে সাদামনে লেখা,

“রাজনীতি নিপাত যাক, প্রেমতন্ত্র মুক্তি পাক।”

২৪ ১২ ১৩

[ইহা একটি সমসাময়িক রাজনীতিতে বোরড হয়ে লেখা রাজনৈতিক প্রেমকাব্য। নিছক মজার ছলে লেখা। অনুগ্রহ করে কাউকে পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি দিয়ে কিছু না দেখার জন্য অনুরোধ করা হল।]

ফেসবুকে লিঙ্কঃ Click This Link
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×