প্রেমপদ্য ষোলঃ নষ্ট ছেলে...
০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নীলাঞ্জনা নীলাঞ্জনা
কোথায় তোমায় পাব?
নীলাঞ্জনা তুমি কি আর
আমার কথা ভাব?
এসেছিলে ব্যালকনিতে
কালো খোলা চুলে
দাড়িয়েছিলে আমি তখন
যাচ্ছি হাইস্কুলে।
পড়ায় তখন মন বসে না
নীলাঞ্জনার প্রেমে,
বয়স তোমার প্রায় পনেরো্,
আমার বয়স থেমে।
আমি তখন দশম শ্রেণী
তুমি তখন শাড়ি,
দেখেছিলাম বিয়ে খেতে
সাগরিকার বাড়ি।
নীলাঞ্জনা নীলাঞ্জনা
গানের গলা ভালো,
নীল শাড়িতে নীল টিপ তার
শাড়ির পাড় কালো।
তোমায় দেখে বিষম খেয়ে
লজ্জা মাথার গেল,
আমি তখন কলেজে পড়ি,
তুমি তখন ষোল।
মুঠোফোনে ডাক দিলাম তাই,
বললে রাতে হ্যালো,
গার্লস স্কুলের গেটের পাশে
সেবার দেখা হল।
কালো শাড়িতে নীলাঞ্জনা
গোলাপ ফুলের লাল,
ফুচকা এলো, বাদাম গেল
চানাচুরের ঝাল।
এক রাতিরে চাদের আলোয়
করেছিলাম আদর,
তোমার বয়স প্রায় একুশে
ভালবাসার চাদর।
কত বছর পেরুলো হঠাৎ
কত যে শীতকাল,
আমি এখন হাফ-মেডিকেল
তোমার বিয়ে কাল।
নীলাঞ্জনা নীলাঞ্জনা
এত বছর পরে,
ছোটবেলার সেসব কথা
এখনো মনে পড়ে?
হঠাৎ যদি এখন এসে
তোমার বিয়েবাসায়,
আমি এখন পাগলা দাশু
আমি তোমার আশায়।
নীলাঞ্জনা, সিগারেটে
আগুন জ্বলে কই,
কেমন হবে আমিও যদি নষ্ট
ছেলে হই
০২ ১১ ১৪
(জয় গোস্বামীর কবিতা থেকে অনুপ্রাণিত)
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।
উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে...
...বাকিটুকু পড়ুন
আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।
শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

জিম করা কি হারাম?হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর...
...বাকিটুকু পড়ুন
আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;...
...বাকিটুকু পড়ুন