somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্পর্কনামা ...

০৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দোষ- আমরা কাউকে দেখে প্রথমে বিমোহিত হয়ে যাই, এরপর মোহে হাবুডুবু খাই। তারপর তাকে এক প্রকারে জোর করে ভালবাসতে চেষ্টা করি।

ব্যাপারটা এখন প্রচলিত হয়ে গেছে। আমরা প্রথম কাউকে দেখে তার বাহ্যিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হই। তার ভিতরে যে একজন মানুষ আছে, তার সাথে আমাদের খাপ খেতেও পারে, নাও পারে- এই ব্যাপারটি তখন মাথায় থাকে না। ‘একে আমার লাগবেই’ ক্রমশ এই দুর্নিবার মাধ্যাকর্ষণ শক্তিতে তার দিকে যেতে থাকি।

ধীরে ধীরে খোলস খুলতে থাকে মানুষ নামের মলাস্কা প্রাণীটির। ভিতরের রূপ চেনা যায়। মোহ কেটে গেলে সেই মানুষটিরও ভুল ভাঙতে থাকে। যারে দেখতে নারি, তার চলন বাঁকা। আর যারে দেখতে পারি, তার দোষও সুগন্ধ। আস্তে আস্তে সেই সুগন্ধ দুর্গন্ধে রূপ নিতে বেশি সময় লাগেনা। তার সাথে মানিয়ে চলা কঠিন হতে থাকে। এর মাঝে সম্পর্ক হয়ে গেলে তো, জীবন পুরাই দো্যখ। আর না হলে, পিছনে সরে আসে দুজনই। কিন্তু পিছনে সরে আসা কী এতই সহজ? সমস্যা হল, আমরা প্রথমেই সম্পর্ক তৈরি করে ফেলি। এরপর সেই সম্পর্কে যখন মানাতে পারিনা, তখন চিটে গুড়ে আটকানো পিঁপড়ের মতন চ্যাপ্টে থাকি, লেপ্টে যাই সেই ভালবাসাহীন সম্পর্কের চোরাবালিতে।

সমাজ ও ধর্মীয় কারণে বর্তমান বাংলাদেশের মানুষেরা ঠিক প্রচলিত অর্থে বহুগামী নয়। মধ্যপ্রাচ্যের মত এখানে যেমন এক পুরুষের ডজন ডজন স্ত্রী থাকে না। তেমনি, দূর পাশ্চাত্যের মত বিবাহপুর্ব গমনও ঠিক বহুল প্রচলিত নয়। এজন্য, জীবনে মানুষ মূলত একজনের সাথেই ঘর-সংসার করে। প্রেমের অ্যাটেম্পট হয়তো হয় কয়েকজনের সাথে হল। কিন্তু, বিবাহ তো একজনকেই। ঠিক এজন্যই, একটি খাঁটি সম্পর্কের মুল্য আমাদের কাছে বেশি। যেই একজনের সাথে জীবনটা কাটিয়ে দিব, সে যদি নিজের মন মত না হয়, তাহলে সেই সম্পর্কের কী লাভ? আমরা যেমন, আরব দের মত এক বউয়ের সাথে বনিবনা না হলে, মুহুর্তেই মাঝরাতে আরেক বউয়ের কাছে পালিয়ে যেতে পারিনা, তেমনি, মার্কিন বারে গিয়ে সম্পূর্ণ অপরিচিত কারো সাথে বুটি কলে সাড়া দিতে পারিনা। আমাদের সেই নিরর্থক প্রেমহীন সম্পর্কে বেঁচে থাকতে হয়।

জীবন একটাই। সবারই এই একমাত্র জীবনে ভালবাসা পাওয়ার, ভালবাসতে পারার অধিকার আছে সবারই। ভালবাসাহীন সম্পর্ক এই জীবনে নিষ্প্রয়োজন। সম্পর্কে জড়ানোর আগে ভাল করে ভাবা উচিত। ভালবেসে সম্পর্কে জড়ানো উচিত।

আমাদের দোষ- আমরা প্রথমে বিমোহিত হয়ে যাই, এরপর মোহে হাবুডূবু খাই। তারপর তাকে ভালবাসতে চেষ্টা করি।
আমাদের দোষ- আমরা একদমই ভাবি না। না ভালবেসে তাকে জোর করে ভালবাসতে চেষ্টা করি।

০৫ ০৩ ১৫

ফেসবুক লিঙ্কঃ Click This Link
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

×