প্রেমপদ্য আটাশ: আজ ছয় দফা প্রেমপদ্য হবে...
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আকাশ বেয়ে কান্না এলে
মেঘের খামে চিঠি হবে,
বৃষ্টিভেজা তৃষ্ণা পেলে
ছাতাগুলোর ছুটি হবে।
অভিমানের গুমোট রাতে
ঠোঁটের কোণায় আদর হবে,
জোছনাবিলাস করতে ছাদে
চাঁদের আলোর চাদর হবে।
রোদের বেলায় বিকেল হলে,
ওড়নাগুলো রুমাল হবে।
রিকশা জুড়ে ক্লান্তি এলে,
শহর ঘুরে প্রহর হবে।
কামিজগুলো শাড়ি হলে,
শার্টগুলো পাঞ্জাবি হবে,
টকভরা সব ফুচকা হলে,
চুমুগুলো ডেজার্ট হবে।
মুঠোফোনে বার্তা গেলে,
ভার্সিটিতে দেখা হবে,
অ্যান্ড্রয়েডের চার্জগুলো সব,
রাতের বেলা খরচ হবে।
ঠাট্টাগুলো আড্ডা হলে,
ঘড়ি তখন বন্ধ হবে,
কবিমানুষ প্রেমিক হলে,
ছয় দফা প্রেমপদ্য হবে।
০১ ০৯ ১৬
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা...
...বাকিটুকু পড়ুন
আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে...
...বাকিটুকু পড়ুনমুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুন
- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন