somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"পাপুয়া নিউ গিনি" মানুষ খেকোদের দেশ ১।(ভ্রমন/ছবি ব্লগ)

২৬ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিনারের সময় চীফ অফিসার জানাল জাহাজ পাপুয়া নিউ গিনি যাচ্ছে। একটা সময় নতুন দেশের প্রতি বেশ আগ্রহ ছিল । এখন তেমন আগ্রহ পাই না। কিন্তু চীফ অফিসারের পড়ের কথাতে আমার আগ্রহ তৈরি হল। সে বছর আগে এখানে এসেছিল। বাইরে বেড়াতে গিয়ে বেশ নাজেহাল হয়েছিল। কোন দোকান নেই। সন্ধ্যার পর কোন লোকজন কোথাও পাওয়া যায় না। তার চেয়েও বড় ব্যাপার সন্ধ্যার পর বিদেশীদের চলাচলের উপর নিষেধাজ্ঞা আছে। কারন এখানকার আদিবাসীরা এখনও নাকি মানুষ খেকো!!! এবং সে মানুষ খেকোদের তাড়া খেয়েছে !!আমরা ঘটনাটি হেসে উড়িয়ে দিলাম। সবাই মিলে চীফ অফিসারকে নিয়ে হাসাহাসি শুরু করল। কারন ছেলেটি একটু ভীতু টাইপের।

পরের দিন কাপ্তান সাহেব অফিসিয়ালি আমাদের জানাল অফিসের ইন্সট্রাকশন । এখানের চারটা পোর্টের ভিতর পোর্ট লেই ছাড়া অন্যকোন পোর্টে সবাইকে বাইর বেড়াতে নিষেধ করলেন। কিন্তু ব্যাপারটা আমরা মানতে পারলাম না। কারন পাপুয়া নিউ গিনি এসে রাবাউল সিটি দেখব না সেটা হবে না । কাপ্তানকে সবাই মিলে অনুরধ করলাম। এবং সে শর্ত সাপেক্ষে রাজি হল।
রাবাউল বিভিন্ন কারনে বিখ্যাত । এখানে এখনও জীবন্ত আগ্নেয়গিরি আছে। এর তাভুরভুর আগ্নেয়গিরি নিজ চোখে দেখে আসলাম। এই সিটিটাই এক সময় ছিল পাপুয়া নিউ গিনির রাজধানী। কিন্তু জীবন্ত আগ্নেয়গিরি / সুনামি / ভুমিকম্প’র কারনে বারবার জনপদ ধ্বংশ হয়েছে। সর্বশেষ ১৯৯৪ সালে আগ্নেয়গিরির থেকে নির্গত ছাই এ পুর শহর নিমজ্জিত হয়।এর পর সিটিটি এখান থেকে সরিয়ে নেয়া হয়। দ্বিতীয় বিশ্বযুধ্বের সময় জাপান এই শহরটিকে নেভাল বেস হিসাবে ব্যাবহার করে। আমেরিকার পার্ল হারবার আক্রমণের পর জাপানের যুধ্ব জাহাজ,প্লেন এখানে এসে ঘাটি করে। এর পর মিত্র বাহিনীর ব্যাপক আক্রমণে শহরটি ধ্বংশ প্রাপ্ত হয়। জাপানের অনেক যুধ্ব জাহাজ এখানে এখনও ডুবে আছে। রাবাউলের সমুদ্রের পানি অনেক স্বচ্ছ যা আন্ডার ওয়াটার ডাইভিং এর জন্য উপযুক্ত। তাছাড়া ফিশিং, বার্ড ওয়াচিং ,ট্র্যাকিং এবং সার্ফিং এর জন্য জায়গাটা প্রসিধ্ব।
আমারা পোর্টে ঢুকতে সন্ধ্যা হয়ে গেল। লোকাল এজেন্ট আমাদের কিছুতেই বাইরে যেতে দেবে না। অনেক কষ্টে ওকে রাজি করান হল। সে একজন আদিবাসী জোগাড় করে দিয়ে বলল , সে আমাদের তাভুরভুর আগ্নেয়গিরি দেখাতে নিয়ে যাবে। বিনিময় তাকে এক প্যাকেট সিগারেট এবং পুড়ান ১/২ টা কাপড় দিলেই হবে। জীবনে এই প্রথম কোন জীবন্ত আগ্নেয়গিরি দেখলাম। সে অনুভুতি লিখে প্রকাশ করা যাবে নয়া।
পাপুয়া নিউ গিনিতে প্রায় ১২ দিন ছিলাম। এখানকার লোকজন খুবই লজ্জিত হয় , তাদের মানুষ খেকো বললে। তবে ঘটনাটা তাড়া অস্বীকার করে না। সারা বিশ্বে তাদের মানুষ খেকো পরিচিতির কাহিনী নিয়ে ভাবছি লিখতে বসব।





গাছের গুরি দিয়ে বানান নৌকায় মাছ ধরছে এক আদিবাসী


টাভুরভুর আগ্নেয়গিরি







রাতের বেলা টাভুরভুর আগ্নেয়গিরি দর্শন








আদিবাসী গাইডের সাথে আমরা


রাবাউল রহস্যভরা এলাকা
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৫
৩৬টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×