somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন মাশরাফি

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেয় তার। শোয়েব আকতার, ব্রেট লি,শন টেটের মতো গতি দানব নন তিনি। মুরালিথারন, ওয়াসিম আকরাম,ওয়াকার ইয়নুসদের মতো শত শত উইকেট নেয় তার। রিকি পন্টিং,এম এস ধোনি,সৌরভদের মতো শত শত ম্যাচের সফল অধিনায়কত্বের রেকর্ড নেয় তার। ক্রিকেট বোদ্ধাদের বিচারে বা আই সি সি র পরিসংখ্যানে হয়তো তিনি কনো কিংবদন্তী নয়।তাহলে,তিনি কে???
তিনি নড়াইলের চিত্রা নদীর সাথে পাল্লা দিয়ে বেড়ে উঠা দুরন্ত ডানপিটে কিশোর কৌশিক।আজ তিনি বাংলাদেশ ক্রিকেটের মশাল বাহক,বাংলাদেশ ক্রিকেটের একদিনের ম্যাচের অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা (কৌশিক)।
বাবা গোলাম মস্তোফার স্বপ্নের পথে হেঁটেছেন এই গতি তারকা। বাবার দেখানো স্বপ্নের এই পথ যে সহজ ছিলোনা তা আজ ক্রিকেট বিশ্ব জানে। আবহাওয়া আর প্রকৃতি বিবেচনায় ফাস্ট বোলার এই শব্দটা ছিল বাংলাদেশে অচেনা। সব প্রতিকূলতাকে হার মানিয়ে ক্রিকেট দেবতাদের আসন কাঁপিয়ে,বাংলাদেশে প্রথমবার আভিরভাব হয় এই ক্রিকেট দেবতার। সদা হাস্যজ্বল এই নেতা শুরু করেছিলেন এক নতুন যুগ বাংলাদেশে ফাস্ট বোলারদের যুগ। তার পর থেকে লেখা হলো বাংলাদেশ ক্রিকেটে এক নতুন ইতিহাস তার নাম দেয়া হলো মাশরাফিদের ইতিহাস। একযুগেরও বেশী সময় ধরে বাংলাদেশ ক্রিকেটকে নিঃস্বার্থ ভাবে সেবা দিয়ে যাওয়া এই নেতার চলার পথ একদমই সহজ ছিল না। ইনজুরির কবলে পোরতে হয়েছে বার বার। লম্বা এই ক্যারিয়ারে ছোট বড় বিষটারও বেশী ইনজুরির কবলে মাঠ থেকে ছিটকে পড়েছেন। কিন্তু পরক্ষনে গাড়ের রগটাকে বাঁকা করে চ্যালেঞ্জ করেছেন নিজেকেই।ফিরে এসেছেন বার বার।আজো তিনি আহত শরীরে একাই বহন করে চলেছেন ষোল কোটি মানুষের ওজন।বার বার বিশ্ব ক্রিকেটে উঁচু করেছেন লাল-সবুজের পতাকা। এটা শুধু-শুধুই মাশরাফিকে দিয়ে সম্ভব।তাইতো আজ তিনি হয়ে উঠেছেন বাংলাদেশ আর বাংলাদেশ হয়ে উঠেছে মাশরাফি।তিনি শুধু একজন খেলোয়াড়ি নন,তিনি একাধারে একজন ভালো নেতা,একজন বন্ধু,একজন ছাত্র,সর্বোপরি একজন সত্যকারের দেশপ্রেমিক। তাইতো ডেভ হোয়াটমোর বলেছিলেন, “মাশরাফির সাথে পৃথিবীর কোনো খেলোয়াড় এর তুলনা চলেনা, তার তুলনা সে নিজেই” কারন :
■নিউজিল্যান্ডের গতিদানব ‘শেন বন্ড’ দুইবার সার্জারীর পরই ভয়ে ক্রিকেট ছেড়ে দেন
■বিশ্ববিখ্যাত ইংলিশ অলরাউন্ডার ‘এন্ড্রু ফ্লিন্টফ’ মাত্র একটি সার্জারীর ভয়েই ক্রিকেট কে গুডবাই জানিয়েছেন
■একমাত্র ক্রিকেটার যিনি পরপর ৭টা মারাত্নক সার্জারী করেও এখনো ক্রিকেট চালিয়ে যাচ্ছেন…বিশ্বের কোন ফার্স্ট বোলারই দুইবারের বেশি সার্জারী করে খেলতে পারেননি কিন্তু তিনিই এই অসাধ্য ব্যাপার সাধ্য করেছেন
■ একমাত্র পরিশ্রমী ক্রিকেটার যার ওজন বেড়ে যাচ্ছে বলে ক্রিকেট ছাড়ার আশংকা ছিল তাই তিনি ১মাসে ১২ কেজী ওজন কমিয়ে সবাইকে আশ্চর্য করে দিয়েছিলেন।
■ যেকোন আঘাতে তাঁর বাম পা পঙ্গু হয়ে যেতে পারে এমন রিস্ক থাকা সত্ত্বেও তিনিই একমাত্র সাহসী মানব যিনি প্রতিটি ম্যাচে এখনো হিংস্র বাঘের মত বোলিং করে যাচ্ছেন
■ তিনিই একমাত্র দেশপ্রেমিক যার একমাত্র আদরের ৫ মাস বয়সী ছেলে এ্যপোলো হাসপাতালে ভর্তি হয়ে টাইফয়েডের সঙ্গে মূত্রাশয়ের সংক্রমণ রোগে মৃত্যুর মুখো-মুখি, অথচ দেশের স্বার্থে হাজার হাজার মাইল দূরে থেকে একমাত্র ছেলের সুস্থ্যতার জন্য দু’হাত তুলে দোয়া করে দেশের জন্য মাঠে নেমেছেন
■একমাত্র ক্রিকেটার যে প্রতি ম্যাচ শেষে হাটুতে জমে যাওয়া রস নিজে সিরিঞ্জ দিয়ে বের করে ফেলেন
■তিনিই সেই ক্রিকেটার যার প্রতিদিন ঘুম ভাঙ্গার পর ১৫মিনিট সময় লাগে হাঁটু ভাঁজ করে বিছানা থেকে নামতে
■আমাদের একমাত্র প্লেয়ার যে কিনা ইনজুরি বিধ্বস্ত অবস্থায় বোলিং এর কষ্টকে ভুলতে নিজেকে সান্ত্বনা দেন এই বলে “মুক্তিযোদ্ধারা পায়ে গুলি নিয়েও যুদ্ধ করে যেতে পারলে আমি কেনো সামান্য অপারেশন নিয়েবোলিং করতে পারবো না।”
তাইতো স্বগর্বে বলতে চাই “লাল সেলাম তোমায়,জয় হোক বাংলার,জয় হোক অদম্য মাশরাফিদের"

সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:১০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×