
আমার বসয় তেইশ থেকে হটাৎ সত্তরে পরিনত হয়েছে।গত কয়েক দিন ধরে মৃত্যু নামের এক নিষ্ঠুর শব্দ আমার মনঃজগতকে একেবারে আঁশটে-পৃষ্টে ধরেছে। আমি সত্যিই জানিনা কেন এমন হচ্ছে। বার বার নিজের বিছানা দেখলে মনে হচ্ছে,পৃথিবীর সব চেয়ে দামি বিছানাতে আমি রাত কাটাতে যাচ্ছি। বারবার মনে হচ্ছে জীবনটা কি এখানেই শেষ??আজ মনে হচ্ছে কৈশর থেকে যৌবন সম্পূর্ণ সময়টা কেটেছে নিজের ভালো থাকা নিজের সার্থকতার পিছনে ,যা কিনা মরুভূমির মরীচিকা। আজ আমার জীবন আমাকে অনুধাবন করতে বাধ্য করতেছে যে জীবন মানে শুধু সফলতার পিছনে ছোটা নয়, জীবন মানে শুধু নিজেকে নিয়ে ভালো থাকা নয়,জীবন মানে শুধুই বৈষয়িক ভাবনা নয়। তাহলে কি আমি আর সময় পাবো না?? আমার কাছে জীবন ছিল সিগারেটের আগুনে ফুঁ দিয়ে অন্যর সুখটাকে নিজের ভিতরে আনা। নিজে একটুকু সুখি থাকার জন্য কতকিছুই না করলাম। কিন্তু আজ আমি আমার চারপাশে নিকটবর্তী মৃত্যু দেবতার নিঃশ্বাস অনুভব করতে পারি ।যাহা কিনা আমাকে অনুধাবন করতে শিখিয়েছে বেকুবের মতো সফলতার শিখরে আহরণই সবকিছুই নয়- আরো অনেককিছু মানুষের জীবনে গুরুত্বপূর্ণ হতে পারে।আর তা হলো- মানুষের সাথে সুসম্পর্ক তৈরী করা,চিত্রকলার সৌন্দর্য্য উপলব্ধি করা আর তারুণ্যে একটি সুন্দর স্বপ্ন নিজের হৃদয়ে লালন করা। শুধু সফলতার পেছনে ছুটলেই মানুষ আমার মতো এক ভ্রান্ত মানুষে পরিণত হতে পারে।
আমার শরীরে বড় কনো রোগ বাসা বাধেনি,আবার আমি কোন বিষয়ে হতাশ তা ঠিক নয়। কিন্তু আমার কাছের মানুষরা আমাকে বারবার বলতেছে যে আমার দুশ্চিন্তা থেকে এমন হচ্ছে,আমি যদি নিজেকে অন্য সব চিন্তাতে মগ্ন রাখি তাহলে এমন হবে না। কিন্তু আমার মন সেটা বুঝতে নারাজ সে বলছে জীবনের চিরন্তন এই সত্যকে আমার কি উপেক্ষা করা ঠিক হবে??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

