somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিশাল শাহরিয়ার
ভালোবাসা কেমন আমার জানা নেই, জানা নেই কিভাবে কি হলে ছোঁয়া যায়। আমি শুধু জানি আমার অপেক্ষার প্রহর শেষ হয় নি। আরো অনেকটা পথ একা একা হেটে যেতে হবে। ক্লান্ত হয়ে থেমে যাবার আগে শেষবারের মত ছুঁতে চাই, তোমার অনামিকা জুড়ে একটা অভ্যাস হয়ে থাকতে চাই, ব্যাস।

কথন

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"অনিমা"
(রাত বারোটা)

মেয়েটা শুধু হাসতো আর হাসতো ....
তবে শব্দ করে নয় .... একটা কোলন আর ফার্স্ট ব্রাকেটের অবতল অংশ দিয়ে যেই হাসিটা হয় ওইটা .....
আর ছেলেটা কি ভাবতো কে জানে!!


"বসন্ত"
(দুপুর তিনটে)

ছেলেটা ঝাঁকড়া চুল এলোমেলো করে, চশমার স্বচ্ছ কাঁচের ভেতর দিয়ে নিঃশ্চুপে দেখত । আইনস্টাইনের মত দেখতে হলেও + - করে মনের কথাটা বলতে পারত না । একটা কোলন আর ব্রাকেটের প্রেমে হাবুডুবু খাওয়া যদিও তার কাজ নয়, তবুও কে জানে সমীকরণ ভালবাসে বলেই হয়তো ব্রাকেটের ভেতর আটকে থাকতে চায় ।


"অনিমা"
(রাত আটটা)

মেয়েটা আবার কাউকে আটকে রাখতে চাইতোনা .... অনেকটা কচু পাতার মতও বলা যায়, যে কিনা বৃষ্টি ভালোবাসে ...আর অস্থায়ী আবাস তৈরি করে এক বিন্দু জলের জন্য ...
ম্যাথম্যাটিকস এর জট বাধাঁনো ঘুরানো প্যাঁচানো সূত্র তার মাথায় ঢুকতোনা ... প্রকৃতি আর মানুষ ছিলো তার ভাবনার বিষয়বস্তু ....


"বসন্ত"
(রাত এগারোটা)

ছেলেটা আবার আত্মভোলা টাইপের । সবকিছুতেই থিওরী খোজে । এইত হিসেব কষে নিমিষেই বল দিতে পারবে কতটা সময় কচুপাতায় পানিটা আটকে থাকবে, গোলাপ ফুলটা কবে একদম ঝড়ে পড়ে যাবে । তবে এই গোলাপ ফুলটাই যে কাউকে দিয়ে একটা সহজ সূত্রের অবতারণা করা যায় তাই সে জানেনা । দিন যায়, রাতটাও পিছে পিছে রওয়ানা দেয়, কিন্তু এই সহজ সূত্রটাই মাথায় ঢোকেনা । মন খারাপ হয় ছেলেটার, প্রচন্ড মন খারাপ, দু চোখে হয়ত জল ও ঝড়ে পড়ে । হয়ত সেই জলটাই আটকে থাকে সবুজ কাঁচের চুড়ি পড়া মেয়েটার হাতের সবুজাভ কচু পাতায় । তবে মেয়েটা কি সেটা জানে ? হয়তো হ্যাঁ নয়তো..... ।


"অনিমা"
(ভোর পাঁচটা)

মেয়েটা হয়তো জানেনা অথবা জেনেও না জানার ভান ধরে... একটা স্বাভাবিক নিয়মের অস্বাভাবিক বহিঃপ্রকাশ দেখে মাঝে মধ্যে ঘাবড়ে ও যায় ...
আবার হয়তোবা কোনো অর্ধেক চাঁদের মাঝরাত্রিতে বারান্দায় ভাবতে বসে!!
কি যে ভাবে সে নিজেই বোঝেনা ...খুব মায়া হয় তার ছেলেটাকে দেখে! মায়াটা আবার ক্ষোভে রূপান্তরিত হতে সময় নেয়না খুব একটা!! মাঝে মাঝে ইচ্ছে হয় ওই ঝাঁকড়া চুলগুলো দুই হাতের মুঠিতে নিয়ে জোরেশোরে একটা ঝাকুনি দিতে ...আবার পরক্ষনেই ওই মায়া মায়া চোখের দিকে তাকিয়ে স্বপ্ন ভর করে ...
তবে এটা খুব বেশি সময়ের জন্য নয়। স্বপ্নের চাঁছাছোলা গানিতিক রূপটা যে তার ভাল্লাগেনা ....


"বসন্ত"
(বিকেল পাঁচটা)

আজ খুব জ্বর ছেলেটার, ছোটবেলায় দেখেছে নিজের মাকে মন খারাপ থাকলেই বৃষ্টিতে ভিজতে । দেখাটা একদম মনে ভেতরে গেথে গেছে, সাথে সাথে ভেজার কারনটাও ।
রাতের বৃষ্টিতে ভিজলে জ্বর তো হয়ই ।
কারো কোন খোজ খবর নেই, বাবা দেশের বাইরে আর মা শুধু দেশ নয় এই মহাবিশ্বের বাইরে অচেনা অজানা জায়গায় ।
খুব ইচ্ছে করে ছেলেটার এই সময়টায় মায়ের হাতের স্পর্শ পেতে অথবা একজন মায়াবতী বলতে গেলে মেয়েটার হাতের স্পর্শ কপোলে পেত । ঝাপসা চোখে ছেলেটা দেখত মেয়েটার চোখ বেয়ে ফোটায় ফোটায় গড়িয়ে পড়া অশ্রুবিন্দুকে । চাঁদের আলোয় একেকটা ফোঁট টাকেই তারা বলে ধরে নিত ।
এইত সামনে বসে আছে মায়াবতী, অসম্ভব কষ্টে মাথা তুলে এগোয়, হাতটা বাড়ায় । কিন্তু হায়, ভাগ্য এবারও প্রতারণা করে । হ্যালুসিনেশন, আর সহ্য হয় না ছেলেটার ঙান হারায়
থেকে থেকে বুকটা কেপে ওঠে, মনে হয় ঘুমেই কাঁদছে ছেলেটা

"অনিমা"
(রাত একটা)

আজ মেয়েটার ও প্রচন্ড রকমের মন খারাপ ...
বার বার শুধু ওই অসহায় চাহনির ছেলেটা মাথার ভেতরে জুরে বসছে ... দেখতে ইচ্ছে করছে খুব ঝাঁকড়া চুলের আত্মভোলা আইনস্টাইন টা কে ... এই অদ্ভুত ইচ্ছেটা কেনো করছে তার সে জানেনা ... ধ্যাত ..এত্তোসব ভাবতেও ইচ্ছে করছেনা ...টান বলের উৎস টার দিকেই মন চলে যাচ্ছে।

"বসন্ত"
(সকাল আটটা)

টলোমলো পায়ে হাটছে ছেলেটা, গন্তব্য মায়াবতীর আবাসস্থল । গায়ে প্রচন্ড জ্বর ।
"মায়াবতী কি আমায় বকবে, জ্বর নিয়ে বেড়োচ্ছি বলে ?" ভাবে ছেলেটা ।
ধূর কি সব ছাইপাশ ভাবছি । মায়াবতী হয়তো আমায় চেনেই না ।
শিশুরা যেমন টলোমলো পায়ে হাটতে শেখে তেমনি ছেলেটাও হাটছে, বারবার পড়ে যেতে যেতেই কিছু একটা ধরে দাড়িয়ে পড়ে । শেষরক্ষাটুকু আর হয় না, ফুটপাতে পড়ে মাথাটা ঠুকে যায় । কপাল বেয়ে ঈষৎউষ্ন লাল রংএর তরল গড়িয়ে পড়ে । দু চোখ প্রসারিত করে দেয় ছেলেটা, ঠিক রক্তরাঙা একটা শাড়ি পড়ে ছুটে আসছে মায়াবতী ।
"স্রষ্টা এটা যেন বিভ্রম না হয়" বিড়বিড় করে ছেলেটা ।
স্রষ্টাকে কায়মনোবাক্যে ডাকতে থাকে ।
স্রষ্টা কি তার ডাক শুনবে ? কে জানে ?


"অনিমা"
(দুপুর একটা)

নাহ ... এইবার আর হ্যালুসিনেশন নয় ... লাল একটা শাড়ি পরে কলেজের অনুষ্ঠান শেষে এই পথেই ফিরছিল মেয়েটি ...


শেষটুকু তুমিই দাও বসন্ত


"বসন্ত"
(রাত আটটা)

শেষটুকু আর লেখার ইচ্ছে নেই । থাকুক না কিছু অসমাপ্ত গল্প । শেষটায় হয় দু জনে মিলে মিশে একাকার হয়ে যাবে, নয়তো আরেকটা হ্যালুসিনেশন হতে দোষ কি ?

সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত খারাপ, তবে নিমন্ত্রণ পত্র ভালো

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩৫



দুই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছে, প্রবেশও করতে দেয়নি। তারপরও ঘোষণা দিলেন - আবার আমন্ত্রণ পেলে যাবেন।

ভারতবিরোধী কথা বলা ছিলো তার রাজনৈতিক স্ট্যান্ড পয়েণ্ট, কারো কাছে নতি স্বীকার করবো... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×