somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিহত আরিফকে নিয়ে তিন রকমের দাবি!

১৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিহত আরিফকে নিয়ে তিন রকমের দাবি!

রাজধানীর মতিঝিলে ঘরোয়া হোটেলের সামনে আজ রোববার সকালে আকস্মিক ককটেল হামলায় আরিফুজ্জামান (২৫) নামের একজন নিহত হয়েছেন। তবে তাঁর বিষয়ে পুলিশ, বিএনপি ও তাঁর পরিবারের কাছ থেকে তিন রকমের বক্তব্য পাওয়া গেছে।
মতিঝিলে ককটেল বিস্ফোরণের সময় উপস্থিত মতিঝিল থানা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) বজলুল রশীদ প্রথম আলোকে বলেন, ককটেল হামলায় সকাল সাড়ে নয়টার দিকে একজন নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হাসপাতালে নেওয়ার পর পুলিশ নিহতের পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স দেখে জানতে পারে, তাঁর নাম আরিফুজ্জামান। তাঁর বাবার নাম জয়নাল আবেদিন। বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখায় যোগাযোগ করা হলে জানানো হয়, নিহত আরিফ জামায়াত-শিবিরের কর্মী ছিলেন। সকালে পিকেটিংয়ে এসে নিজেদের ককটেলেই তাঁর মৃত্যু হয়েছে।
হাসপাতালে নিহত আরিফের পকেট থেকে একটি ভিজিটিং কার্ড পাওয়া যায়। ওই কার্ডে লেখা নম্বরে ফোন করা হলে এক নারী নিজেকে আরিফের বোন বলে পরিচয় দেন। খবর জানানো হলে আরিফের পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এসে লাশ শনাক্ত করেন।
হাসপাতালে আরিফের মা ফাতেমা বেগম জানান, তাঁরা ২৮৬/২ উত্তর গোরানে থাকেন। আলাল নামের একজনের কাছে গাড়িচালানো শিখত আরিফ। আজ সকাল সাতটার দিকে প্রশিক্ষণের জন্য সে বাসা থেকে বের হয়। তার বাবা কাপড়ের ব্যবসা করেন। ছেলে কোনো দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কি না, জানতে চাইলে তাঁর মা বলেন, সে কোনো দলের রাজনীতিতে যুক্ত ছিল না। আরিফ জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত—এমন অভিযোগ শুনে তিনি বলেন, আরিফ জামায়াতের নামই শুনতে পারত না।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বেলা একটার দিকে জাতীয় প্রেসক্লাবে সংবাদ ব্রিফিংয়ে দাবি করেন, আরিফুজ্জামান পুলিশের গুলিতে মারা গেছেন। তিনি বিএনপির কর্মী ছিলেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিমান যখন ঝরে যায়.........

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

অভিমান যখন ঝরে যায়.........

আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন

শান্তির ঠিকানা—পরিবার

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০০




শান্তির ঠিকানা—পরিবার

ভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন—অর্থ, সফলতা, সম্মান, স্বাচ্ছন্দ্য। কিন্তু এসবের মাঝেও যদি ঘরে শান্তি না থাকে, তবে মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়।

বাইরের পৃথিবী যতই... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

×