ভাই কোন দল সাপোর্ট করেন??
-- বাংলাদেশ, কেন আপনি??
পাকিস্তান, ক্রিকেট মানেই
পাকিস্তান!!
ভারত, বিশ্বসেরা মানেই
ভারত! !
- ভাই ওরা আমাদের শত্রু।
খেলার সাথে অন্যকিছু মিশাবেন না
-মিশাইলাম না। তাও ওরা আমাদের শত্রু
কিভাবে...??
-- ভারত আমাদের টেস্ট স্ট্যটাস দিতে না করেছিল।
-- ইউনুস খান টেস্ট স্ট্যাটাস আফগানদের দিতে বলেছিল।
খেলায় আসেন। ভারত/পাকিস্তানের খেলা আমার ভালো লাগে। তাই সাপোর্ট করি।
-- বাংলাদেশের খেলা ভালো লাগেনা..??
না, ভালো লাগেনা...
-- কেন..???
বাংলাদেশ খেলা পারেনা, খুব খারাপ খেলে সাপোর্ট করা যায়না।
-- ভারত/পাকিস্তান কি খুব ভালো খেলে..??
হুম খুব ভালো খেলে, এরা বিশ্বচ্যাম্পিয়ন হইছে। বাংলাদেশ পারছে..?
-- আপনার তো মা আছে তাইনা...??
হুম আছেতো.. কেনো..?
-- আপনার পাশের বাসার আন্টিতো অনেক ধনী। প্রচুর সম্পত্তি আছে উনার। তাই বলে কি আপনার মাকে রেখে উনারে মা ঢাকবেন..??
কিসের সাথে কি..?? দেশের ব্যাপারে কথা হচ্ছে মাকে টানলেন কেন আবার..?
--- দেশটা “মা” না......???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


