somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পরিশেষের অপেক্ষায়
আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

একমুঠো স্বপ্নের বীজ

০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয়তমা,
তোমায় নিয়ে স্বপ্ন সাজাবো
সেই একমুঠো স্বপ্ন নিয়ে
বেচে থাকতে চাই চিরকাল
ব্যস্ততম নগরীর ব্যস্ততার ভিড়ে
কিছু সময় দিতে পারবে?

প্রিয়তমা,
কসমিক ভালোবাসার এই যুগে
তোমায় নিয়ে বুনতে চাই
সত্য প্রেমের তেজস্বী বীজ
তুমি কি একটু সুযোগ দিবে?

প্রিয়তমা,
নাগরিক কোলাহলের বাইরে গিয়ে
একমুঠো রোদ্দুর হাতে নিয়ে
কিংবা বর্ষার স্বচ্ছজলে ভেজার
প্রতীক্ষার অবসান ঘটাবে কি?

প্রিয়তমা,
মধ্যরাতে জোৎস্নার রূপালী আলোয়
কিংবা নদীতীরে বিকেলের বাতাসে
তোমার হাত ধরে হাটতে চাই
এই অধমের সঙ্গী হবে কি?

প্রিয়তমা
রেস্তোরা কিংবা কফিশপের
দামী খাবারের স্বাদ ভুলে
একঠোঙ্গা বাদামে গল্প জমাব
তুমি কি গল্পের সাথী হবে?

প্রিয়তমা,
হাজার টাকার পার্লার ভুলে
নীলশাড়ি আর খোপায় কালো চুলে
হালকা করে যদি সাজতে বলি
তুমি রাজি হবে তো?

প্রিয়তমা,
নাগরিক সাহিত্যের আভিজাত্য ভুলে
তোমায় নিয়ে মনের আনন্দে
কবিতা লিখব ভালোবাসার ছন্দে
তুমি কি আমার ডায়েরি হবে?

প্রিয়তমা,
ক্লান্তিকর দিনের অস্তভাগে
তোমায় আলতো ছোয়ায়
মুগ্ধতার ফেরিওয়ালা হতে চাই
তুমি সদাই করবে তো?

প্রিয়তমা,
পৃথিবীর শুদ্ধতম মানুষ হিসেবে
তোমায় ভালোবাসতে চাই
সেই দাবীতে প্রশ্ন করব
তুমি আমায় ভালোবাসবে কি?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×