একজায়গায় দাওয়াত ছিলো, আমি সাধারনত কোনো দাওয়াতে যাইনা। এবারও চিন্তা করলাম যাবোনা, কিন্তু আশেপাশের সবাই বলল, 'দাওয়াতে না যাওয়াটা খারাপ দেখায়, তুমি বরং যাও ভালো হবে'। আমি গেলাম...
.
যাওয়ার পর মস্ত আয়োজন করে তারা আমায় বরন করে নিলো। খাওয়া - দাওয়ার সময় আসলো। তারা আমাকে যথাস্থানে নিয়ে বসালো, হাত ধুয়ে প্লেট নিয়ে বসে আছি খাবারের অপেক্ষায়। এমন সময় লোক আসলো এবং বলল ‘ভাইসাব খাবার দাবার শেষ হয়ে গেছে আজ খাওয়া হবেনা। আপনি বরং চলে যান এটাই ভালো হবে’...
.
আমি চলে এলাম। আগেই বলেছি দাওয়াত খাওয়ার কোনো ইচ্ছাই আমার ছিলোনা, এখন যদি বলি দাওয়াত খেতে না পারায় আমি বিভ্রান্ত হইনি তাহলে কি আপনি বিশ্বাস করবেন?
.
গল্পটা রূপক, বাস্তবতা তারচেয়েও রূপক .. সম্ভবত হুমায়ুন আহমেদের সৃষ্ট রূপা চরিত্রের চেয়েও রূপক...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

