somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা ছবির গল্প...

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের সিনামার মূল সমস্যা আমার কাছে মনে হয় গল্প। কোন এক আজব কারনে আমাদের ছবিতে কিভাবে কিভাবে যেন আজগুবি গল্প এসে হাজির হয়। অথচ ফরেন লেগুয়েজ বিভাগে প্রতি বছর অস্কার নমিনেশন এবং অস্কার পাওয়া ছবিগুলির দিকে তাকালে যেটা সবার আগে মাথায় আসে তা হচ্ছে গল্প। কি অসাধারণ সব গল্প নিয়ে ছবি গুলি বানানো হয়। খুব যে বড় বাজেটের ছবি হয় তাও না।কিন্তু গল্প,পরিচালনা আর চমৎকার অভিনয়ের কারনে ছবি গুলি সবার পছন্দের ছবি হয়ে যায়। কিন্তু আমরা কেন জানি পারি না। কল্পনা শক্তির প্রচণ্ড অভাব দেখা যায় আমাদের ছবির দিকে তাকালে। আজগুবি গল্পের ছবিও যে চমৎকার ভাবে উপস্থাপন করলে তা দারুন হয়ে উঠে তা কেন জানি আমাদের পরিচালকদের মাথায় ঢুকে না। হিন্দি ছবির বলয় থেকে বের হতে আমাদের পরিচালকদের কোন ইচ্ছাই নাই বলে মনে হয়। হিন্দি ছবির মত চার পাঁচটা গান,ঢিশুম ঢাশুম ছাড়া যে ছবি হতে পারে এ কথা তাদেরকে কে বুঝাবে?ফারুকির ছবি ছবি না নাটক এ কথা বলার অনেক মানুষ আছে, তার সব কাজ বা তাকে নিয়ে আমার অনেক প্রশ্ন আছে কিন্তু এ কথা স্বীকার না করে উপায় নাই যে তিনি আলাদা ভাবে গল্প বলার চেষ্টা করেছেন। হিন্দি ছবির বলয় থেকে বের হয়ে। অমিতাভ রেজার প্রথম কাজ একই রকম ভাবে সেই বলয় থেকে বের হয়ে এসেছে। আগে তারেক মাসুদ, হুমায়ুন আহমেদ,তৌকির আহমেদ সেই গণ্ডি থেকে বের হতে পেরেছিলেন। তৌকির আহমেদের অজ্ঞাতনামা নিঃসন্দেহে এ বছরের মাস্টার পিছ বাংলা ছবি। একটু ভিন্ন ভাবে ছবি বানালে মানুষ ছবি দেখবে না বলে যারা মন করে তারা আসলে কিছু না বুঝেই এমন মনে করে বলে আমার ধারনা।মেড ইন বাংলাদেশ বা আয়নাবাজি তার সব চেয়ে বড় উদাহরণ।
কিন্তু কথা হচ্ছে আমরা গল্প খুঁজে পাই না কেন? আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কয়শ ছবি বানানো যাবে তার কোন ধারনা আছে? এখন পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কেন আমরা আন্তর্জাতিক মানের একটা ছবি বানাতে পারলাম না? আমি জানি না কেন বানাতে পারি নাই আমরা। বাজেট? প্রচুর গোলা গুলি ছাড়া ছবি বানানো সম্ভব না? কি আজব ধারনা!! কর্নেল তাহেরের পাকিস্তান থেকে জীবন হাতে নিয়ে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দেওয়া নিয়ে একটা ছবি বানাতে কত বাজেট লাগবে? কিংবা সায়মন ড্রিং এর ঢাকা থেকে গণ হত্যার ভিডিও ফুটেজ লুকিয়ে নিয়ে দেশ ত্যাগ করা নিয়ে একটা ছবি বানাতে কত লাগবে?কয়টা বলব? বাল্টিমোরে সাধারন মানুষ ডিঙ্গি নৌকা নিয়ে বিশাল বড় জাহাজ কে ঘিরে ফেলেছিল যাতে করে জাহাজ পাড়ে ভিড়তে না পারে। কারন তারা জেনে ছিল এই জাহাজে অস্ত্র বোঝাই করা হবে বাংলাদেশে যুদ্ধে পাকিস্তান কে সাহায্য করার জন্য। একটা সিনামা হতে পারে না এটা নিয়ে (একটা ডকুমেন্টারি বানানো হয়েছে এটা নিয়ে)।ফরাসি নাগরিক জঁ ক্যা আমাদের যুদ্ধের জন্য পাকিস্তানি এয়ার লাইন্সের বিমান ছিনতাই করে ছিলেন। বিনিময়ে চেয়েছিল ২০ টন ওষুধ চিকিৎসা সামগ্রী আমাদের শরণার্থীদের জন্য।তিনি ধরা পড়েন এবং দুই বছর জেল খাটেন।একটা মুভি হতে পারে না তাকে নিয়ে?বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কে নিয়ে ছবি বানাতে বিমান যুদ্ধ দেখাতে হবে, ম্যালা টাকা(!!) টাকা লেগে যাবে। তাই ছবি বানানো সম্ভব না। কিন্তু আমাদের একজন বীরশ্রেষ্ঠ একটা চতুর্থ শ্রেণীর গোরস্তানে শুয়ে ছিল আর তার কবরের উপরে পাকিস্তানিরা লিখে রেখেছিল ‘ইহা ছো রাহা হে এক গাদ্দার’ !! তার লাশ বাংলাদেশে ফেরত নিয়ে আসা,কূটনীতিক পর্যায়ে নানা দৌড়ঝাঁপ এ সব কিছু নিয়ে একটা ড্রামা জনারের ছবি বানাতে কি খুব বাজেট লাগবে?আর কত বলব? ক্র্যাক প্লাটুন, অপারেশন জ্যাকপট, কামালপুরের যুদ্ধ কত কত গল্প কত কত কাহিনী শুধু আমাদের মুক্তিযুদ্ধ নিয়েই আছে। আর আমাদের পরিচালকরা ছবি বানানোর সময় শুধু খুঁজে পায় চমৎকার ব্যাকগ্রাউন্ডে নায়িকার কোমর দুলিয়ে নাচ,দেড় দুইশ সখী নিয়ে উদ্দাম নাচ, দশ তালা বিল্ডিং থেকে লাফিয়ে পড়া কিংবা নিম্ন মানের গ্রাফিক্সের মাধ্যমে বুকের মধ্যে থেকে হার্ট বের করে আনা!!

আমি জানি এ সব ছবি বানাতে যা লাগবে তা হচ্ছে প্রচণ্ড দেশপ্রেম।আর এও বুঝা শেষ এখনকার পরিচালকদের এই সব গল্প নিয়ে ছবি বানানোর কোন ইচ্ছাই নাই এবং কঠিন সত্য হচ্ছে তাদের মুরোদও নাই।তাই ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকলাম। এমন একজন পরিচালকের আশায় থাকলাম যে অন্তত মাসুদ রানা নিয়ে ছবি বানানোর সময় গানের লোকেশন খুজবে না!! এমন একটা ছবি বানাবে সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে সেই ছবি দেখবে,আমাদের ইতিহাস নিয়ে চিন্তা করবে। আপাতত মাসুদ রানার নাচ দেখা ছাড়া কিচ্ছু করার নাই আমাদের।

সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×