আমার অনেক প্রাণপ্রিয় ভাই-বোনেরা বেসরকারী বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত ভ্যাটের আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা আর তাদের কোয়ালিটি , এবং তাদের সাথে নিজেদেরকে বিভিন্নভাবে তুলনা করা শুরু করেছেন।
তাদের উদ্দ্যেশে-
আমার অনেক বন্ধু ছিল যারা শুধু সেশনাল (প্র্যাকটিক্যাল ) রিপোর্ট , কুইজ টেস্টে রিপিট যে কতোবার খেয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আমার যেসব বন্ধু সিভিল থেকে পাস করেছে তাদের কথা চিন্তা করলে আর প্রাণপ্রিয় বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ভাই-বোনদের দিকে তাকালে আমার বন্ধুদের জন্যই কষ্ট লাগে। কারণ তারা পরিবার-পরিজন ছেড়ে হোস্টেলে থাকা , বারবার রিপিট খাওয়া, ডাইনিংয়ের খাবার খাওয়া, ক্লাশ শেষে জীবন যুদ্ধে ঝাপিয়ে পড়া (টিউশনি) , এর বিপরীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রিয় ভাই-বোনেরা বাবার হোটেলে থাকা, খুব সহজে পার পাওয়া, মায়ের হাতের রান্না খাওয়া, ক্লাশ শেষে রাস্তার মোড়ে নয়তো বসুন্ধরা সিটিতে আড্ডা দেওয়া । এমন অনেক বন্ধুকে দেখেছি যারা তাদের ফাইনাল প্রজেক্টে সাবমিশন করতে হয়তো পাচ-ছয় মাস লেগে গেছে ( রেজাল্ট অনেক ভালো।) । নিরবে চােখের জল ঝরেছে কতজনের এটা শুধু জানে সেসব শিক্ষার্থী আর সেখানকার বিশ্ববিদ্যালয়ের আলাে-বাতাস। বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অনেক ভাই-বােনেই জানে না, বিশ্ববিদ্যালয়ের ৪০ সিটের বাসে ৭০-৮০ জনের ঝুলে ঝুলে ক্লাসে-আসা যাওয়া, বৈপরীত্য বেসরকােরি বিশ্ববিদ্যালয়ের অনেক ভাই-বােনই নিজের এসি কার ছাড়া ক্লাসে আসেন না।
অামার প্রাণ-প্রিয় বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ভাই-বোনদের কাছে একটা অনুরোধ করবো আপনারা কি কেউ পারবেন মাত্র ১৫০০/= টাকায় একটা মাস চলতে ( ইনক্লুডিং লেকচার ফটোকপি, দুইবেলা খাবার, সকালের নাস্তা সহ যাবতীয় খরচ- ), যদি কেউ পারেন প্লিজ দয়া করে একটু শেয়ার করবেন তাহলে আপনাদের হয়ে আমিও ভ্যাট প্রত্যাহারের দাবিতে একই কাতারে দাড়াবো।
বি:দ্র: সরকারের কাছে আবেদন - দেশের বৃহত্তর স্বার্থে পাবলিক বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ অবৈতনিক করে দেওয়া হোক।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



