somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অন্তর ছুঁয়ে যাওয়া ভালবাসার গল্প

১২ ই মে, ২০১৩ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি রাতের বেলা যখন একা একা সিএনজি তে উঠি তখন নিজেকে সেফ করার জন্য কিছু কৌশল অবলম্বন করি। এর মধ্যে একটি হলো সিএনজি ওয়ালার সাথে ভাব জমিয়ে ফেলা। তাঁর বাড়ি কোথায় বাচ্চা কয়জন তারা কোন ক্লাসে পড়ে ইত্যাদি ইত্যাদি। এতে করে দুটি কাজ হয়...প্রথমত আমার মনের টেনশান দূর হয় আর ২য় টি হলো এতে করে ঐ সিএনজি ওয়ালার কোন খারাপ ইচ্ছা থাকলেও তা দমে যায় এবং সে এক ধরনের মানষিক চাপে ভুগতে থাকে। কারন দুনিয়াতে হাজারো খারাপ মানুষ আছে কিন্তু একজনও খারাপ বাবা নেই। যখন কেউ কোন পিতাকে তার সন্তানের ভালো মন্দ জিজ্ঞাসা করে তখন বাবা কোন ভাবেই ঐ মানুষটির প্রতি অন্যায় করতে পারেনা।

গতকাল উত্তরা গিয়েছিলাম একটি কাজে,ফিরতে ফিরতে রাত ১১টা। গাড়িঘোড়া কিছুই পাচ্ছিনা। কোত্থেকে একটা সি এন জি এসে থামলো। বারিধারা যাবে কিনা জিজ্ঞাসা করতেই বললো চলেন। ভাড়া কত তা জিজ্ঞাসা করতে ভুলেই গেছি। উঠার পর মনে হলো আমি ভুল করেছি।কারন সিএনজি ওয়ালার মুখে কোন কথা নেই এবং সে আমাকে সোজা রাস্তা দিয়ে না এনে উত্তরার অনেক অলি গলি ঘুরাচ্ছে। ভয় বাড়তে থাকলো। টেনশানে মাথা ঘেমে আসছে। জিজ্ঞাসা করলাম আপনি এ রোডে আনলেন কেন? অমুক রোডে নিতেন ইত্যাদি। বলা বাহুল্য উত্তরার কোন রোড আমি তেমন একটা চিনিনা।
ভয় কাটাতেই কথা শুরু করলাম সিএনজি ওয়ালার সাথে। জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায়, ছেলে মেয়ে কয়জন ইত্যাদি বিতং বিষয়।

সিএনজি ওয়ালা জানায় তার ২ ছেলে একছেলে গত বছর এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছে,এখন শাহীন কলেজে পড়ে। তার বাসা শাহীনবাগ। সিএনজি ওয়ালা এবার বলতে শুরু করলো,তার ছেলের পড়াশোনা নিয়ে আগ্রহের কথা।ভাই আমাদের মাত্র দুইটা রুম। একরুম ছেলেরে দিসি।টেবিল ফ্যান লাগাইয়া দিসি। ওর পড়াশোনায় যাতে ডিস্টার্ব না হয়, একটা কম্পিউটার কিনে দিসি। সাইন্সে পড়ে তো কম্পিউটার লাগে।
আমি মুগ্ধ হয়ে তাঁর কথা শুনছি। বুঝলেন ভাই ইচ্ছা আছে ছেলেরে ডাক্তারী পড়ামু,কিন্তু এখন যেই কম্পিটিশান চান্স পায় কিনা সন্দেহ। না পাইলেও পড়ামু প্রাইভেটে। আমি বললাম কিভাবে পড়াবেন ওখানে তো অনেক টাকা লাগে। তিনি বললেন ভাই বাপের দেয়া কিছু সম্পত্তি দেশে আছে। বহুদিন না খাইয়া কাটাইছি কিন্তু সম্পত্তি বেচি নাই। ওটা বিক্রি করে ছেলেরে ডাক্তারী পড়ামু।

সিএনজি বাসার সামনে এসে থামলো আমি নেমে পড়লাম। কিন্তু একটা প্যাকেট রেখে যাচ্ছিলাম। সিএনজি ওয়ালা সিএনজি থেকে বের হলেন আমাকে প্যাকেটটা দেয়ার জন্য। এবার আমার অবাক হবার পালা। লোকটির একটি পা নেই।

বাসায় এসে ভাবলাম আল্লাহ তায়লা দুনিয়াতে এসে সরাসরি মানুষকে লালন না করে মা বাবাকে পাঠিয়ে দিলেন মানুষকে লালন করার জন্য। এ সিএনজি ড্রাইভার জানেননা তাঁর সন্তান ভবিষ্যতে তাঁর কোন উপকারে আসবে কিনা? নাকি বাংলা সিনেমার মত চরম পরিনতি তাঁর জন্য অপেক্ষা করছেন। দিন এনে দিন খান তবু ও তাঁর স্বপ্ন সন্তান ডাক্তার হবে।

আমার মনে পড়ে গেলো আমার প্রবাসী পিতার কথা। মাসের ২ তারিখের মধ্যে টাকা না পাঠালে আমি অভিমান করি রাগ দেখাই। কিন্তু কখনো ভেবে দেখিনা তিনি কিভাবে এ টাকা রোজগার করে পাঠান। একবার ও চিন্তা করিনা তাঁর নিজের জন্য নয় শুধু আমাদের জন্য তিনি নিজের সুখ আর আনন্দকে উৎসর্গ করেছেন। যেদিন আমার পরীক্ষার রেজাল্ট এলো সেদিন আব্বু যে শহরে থাকেন সে শহরের সব পরিচিত মানুষকে দাওয়াত করে খাবারের আয়োজন করলেন। তাঁর খুশি যেন রাখার যায়গা নেই।

অথচ এই আমি যখন আমার জীবনে কোন সিদ্ধান্ত নিতে যাবো বলবো দিস ইস মাই লাইফ। লিভ মি এলোন। কারন তখন আর আমার পিতাকে আমার দরকার হবেনা। আমার চারদিকে তখন হাজারো মানুষ কারন আমি সেদিন সফল মানুষ,সবাইকে আমাকে বাহবা দিবে। কিন্তু বিশ্বাস করো প্রভুর শপথ সেদিন ও আমার পিতা রবের দরবারে কেন্দে বলবে হে দয়াময় আমার সন্তানকে তুমি দেখে রেখো।

মোরাল অফ দ্যা স্টোরীঃ সারা দুনিয়া যখন তোমার বিরুদ্ধে চলে যাবে তখন শুধু একজনই তোমার পক্ষে থাকবে সে হলো তোমার মা বাবা।

রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা.........হে রব আমার পিতা মাতাকে এমন ভাবে দেখো যেমনি তারা আমাকে ছোট বেলায় লালন করতেন।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×