আরিফ আর ইরানী দুইজন কলিগ। একই হসপিটালের ডাক্তার। পারস্পারিক জানাশোনা মোটামুটি কিন্তু সম্পর্কটা শুধু বন্ধুত্ব পর্যন্তই। একদিন আরিফের মনে হলো ইরানীকে ছাড়া তার কোন ভাবেই চলবেনা। আরিফ মুগ্ধ হয়ে প্রতিদিন ইরানীকে দেখে। ইরানীর মায়াকাড়া চেহারা আরিফের মনজগতে সৃষ্টি করে এক মুগ্ধ সুরের তান। একদিন আরিফ সিদ্ধান্ত নেয় সে ইরানীকে তার মনে কথা খুলে বলবে। কিন্তু তার মনে ভয় যদি ইরানী আরিফকে প্রত্যাক্ষান করে তাকে ফিরিয়ে দেয়। তাহলে আরিফের সাথে ইরানীর স্বাভাবিক বন্ধুত্বও নষ্ট হয়ে যাবে।
![]()
কি বলবে কিভাবে বলবে এ নিয়ে ভাবতে ভাবতে সারারাত কেটে গেলো আরিফের। সকালে ঘুম থেকে উঠে আরিফ অনেক ভেবে চিনতে ইরানীকে ফোন দিলো। আরিফ বললো ইরানী আমি তোমাকে তিনটা হাদিস বলবো। আমার বলা তিনটি হাদিসের পর তুমি আমার প্রশ্নের উত্তর দিবে। বলো পারবে? ইরানী বুঝতে পারলোনা এতো সকালে আরিফ তাকে হাদিস শুনাতে চাচ্ছে কেন? কি বা তার উদ্দেশ্য । ইরানী বললো জ্বি আপনি বলতে পারেন।
![]()
এবার আরিফ বললো প্রথম হাদিস রাসুল সঃ বলেছেন তোমার স্ত্রী তোমার জান্নাত তোমার স্ত্রী তোমার জাহান্নাম,আমি ও এমন স্ত্রী পেতে চাই যে আমার জন্য জান্নাতের কারন হবে, সেক্ষেত্রে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে এই মূহুর্তে দেখতে পাচ্ছিনা। বলো তুমি কি আমার জান্নাতের কারন হতে চাও?
আরিফ আবার বললো এবার শোনো আরেকটি হাদিস রাসুল দঃ বলেছেন কেয়ামত দিবসে পুরুষদের সর্বপ্রথম নামাজ রোজা হজ্ব এর ব্যাপারে জিজ্ঞাসা না করে জিজ্ঞাসা করা হবে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে কিরুপ ব্যবহার করেছো? ইরানী আমি জীবনে তোমার সাথে এরুপ ব্যবহার করবো যাতে করে আমি আল্লাহর সামনে অন্তত এই প্রশ্নের উত্তর সানন্দ চিত্তে দিতে পারবো। বলো তুমি আমার সাথে থাকতে রাজি
আছো কি?
আরিফ বললো শেষ হাদিসটি শোনো রাসুল সঃ তাঁর প্রিয় স্ত্রী খাদিজাকে এতো ভালোবাসতেন যে খাদিজা রাঃ ইন্তেকালের পরেও ঘরে কোন ভালো খাবার রান্না হলে রাসুল দঃ মক্কার অনেক ঘরে ঘরে ঘুরে ঘুরে দেখতেন খাদিজা রাঃ এর পরিবার ও বন্ধুরা কোথায় আছেন এবং রাসুল নিজের হাতে সেই খাবার তাদের কাছে পৌছে দিতেন। তুমি যদি আমার জীবনে আসো তাহলে আমি ও রাসুলের দঃ মতো করে তোমার পরিবার পরিজন বন্ধু বান্ধবকে ভালো বাসবো। বলো তুমি আমার সাথে থাকবে কিনা?
আরিফ বললো আমার কথা বলা শেষ এবার তুমি উত্তর দিতে পারি, ওপাড় থেকে টেলিফোন রিসিভার ধরে থাকা ইরানীর চোখ থেকে অশ্রু বেয়ে বেয়ে পড়ছে। জীবনে কত ছেলে তাকে প্রপোজ করেছে কত দামী গিফট দিয়ে তাঁর কাছে আসতে চেয়েছে তার কোন ইয়ত্তা নেই। কিন্তু আরিফ আজ যা শুনালো এতো অদ্ভুত সুন্দর কথা ইরানী তাঁর জীবনে আর একবার ও শুনেনি।
![]()
এবার ইরানী উত্তর করে বললো জ্বি হ্যাঁ আমি আপনার সাথে আছি।
মোরাল অফ স্টোরীঃ কাউকে ভালোলাগলে ভালোবাসলে তাও যে শালীনতা ও ভদ্রভাবে প্রকাশ করা যায় তা এই গল্প আমাদের শিক্ষা দেয়। জীবনের প্রতিটি জায়গায় যে নবীর সুন্নাত কার্যকর তাও এই গল্পের শিক্ষা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




