somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা আমার প্রথম ক্রাশ, আমার প্রথম মুগ্বতা

১১ ই মে, ২০১৪ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা দিবস নিয়ে হাজারো ষ্ট্যাটাস আর ছবি দেখলাম। সবার প্রকাশ ভঙ্গি, মাকে নিয়ে তাদের আবেগ সব প্রায় একই পর্যায়ের। কিন্তু এতো কিছুর পরও আমার কেন জানি মনে হয় এই আমি তুমি আমরা কেমন যেন খুব বেশী বাইরের দেখানো ভালোবাসায় ব্যস্ত হয়ে পড়েছি।

মা দিবস নামে যখন কোন দিবস এ দেশে প্রচলন ছিলো না তখন কি আমাদের ভালোবাসার কমতি ছিলো? কখনোই না। তবে যুগের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়েছে। সময় বদলে এসেছে ফেসবুক,মিঃবেকার এর কেক, আর্চিসের কার্ড। আর আমাদের মা দের মধ্যেও এসেছে পরিবর্তন। এরাও এসব বিষয়কে সাদরে গ্রহন করেছে। যাই হোক আমিও এসব আয়োজনে আজকে মা'কে খুশি করতে চাইলাম এবং মনে হচ্ছে মোটামুটি সফল।

আমার চিন্তা জগতে এখন ঘুরছে একজন সদ্য কৈশর পেরুনো তরুনী যে জীবন সংসার বুঝে ওঠার আগেই যার গর্ভে চলে এসেছে সন্তান। দিন রাত সেকি কষ্ট। বসতে শুতে অথবা খেতে গেলে কষ্ট। মুখে রুচি নেই সারারাত ঘুম নেই। আবার মাঝে মাঝে সন্তান নড়চড়। শেষে যখন শিশুটি দুনিয়ায় আসার সময় হলো সেকি অমানুষিক কষ্ট,গগন বিদারী চিৎকার। আমি এখন উপলব্ধি করি। বলছিলাম আমার মায়ের কথা। আবার যখন ছোট বেলায় ডান দিকে শোয়ালেন পেশাব করে দিলাম,এবার বাম দিকে শোয়ালেন সেখানেও পেশাব করে দিলাম, এবার উপায় না দেখে আমাকে বুকে নিয়ে ঘুমালেন। সারা রাত নিজে পেশাবে ঘুমালেন আমাকে ঠান্ডা লাগতে দিলেন না।


ছোট বেলায় এক অজানা রোগে আক্রান্ত হয়ে পিজি হাসপাতালের সি ব্লকের ২য় তলায় শিশু বিভাগে শুয়ে আছি। ডাক্তার লাইফ সাপোর্ট খুলে ফেলার চিন্তা করছেন। মা তখন নামাজের বিছানায়।সকালের আলো ফুটতে আরো কিছু সময় বাকী। এবার মা দু হাত তুলে বললেন হে পরোয়ার দিগার আমি আমার জীবন তোমার কাছে সপে দিলাম, আমার জীবনের বদলে আমার সন্তানকে ফেরত দাও। ভোরের আলো ফুটলো,মায়ের করুন আর্জির কাছে রাহমানুর রাহিমের অন্তর সিক্ত হলো। আমি ফিরে ফেলাম নব জীবন।

মেট্রিক পরীক্ষায় এ প্লাস ও বোর্ড পজিশন যখন পেলাম সবাই আনন্দে হাসলো মা শুধু বিহবল নয়নে তাকিয়ে রইলেন। কারনটা শুধুই আমি আর মা জানি। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে তখন আমার টেবিলের পাশে বসে আমাকে চা খাওয়াচ্ছেন,ফল কেটে দিচ্ছেন, নানান সাহস দিচ্ছেন। আমি জানি আমার সে ফলাফল ছিলো শুধুমাত্র মায়ের কষ্টের ফসল।

জানিনা জীবনের বাস্তবতায় আমি মা'কে তাঁর ভালোবাসার মতো করে ভালোবাসতে পারবো কিনা? জানিনা মা এর প্রতি আমি আমার কিছু মাত্র দায়িত্ব পালন করতে পারবো কিনা?

মা আমার সব ক্ষুদ্রতা ক্ষমা করো, মা আমার সব না পারা ক্ষমা করো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এ পৃথিবীতে আনার জন্য, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে জীবন দিয়ে ভালোবাসার জন্য।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×