চারদিকে তো দেখি কানার হাটবাজার!! না! এরা বিধাতার সৃষ্ট জন্মগত অন্ধ আদম সন্তান নন। তারা জাগতিক পৃথিবীর কৃত্রিম বেজন্মা কানার দল! সিরিয়ালি দলকানা, ক্ষমতাকানা, পদ-পদবি কানা, সংস্কৃতিকানা, বচনকানা, প্রতিবেশীকানা, অমুক কানা, তমুককানা ইত্যাদি। হাইব্রিড কানার ভান ধরে থাকা মশাইদের গানের সুরে বললে ‘ চোখ থাকিতেও অন্ধ’।
তা না হলে কি মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়া জুতা চোর খ্যাত এটিএম শামসুজ্জামান মহান একুশে পদক পান। ৭১,র পর হালে পানি না পেয়ে তিনি নৌকার মাঝি(লীগ) বনে গেছেন! এক সময়ের পরিক্ষিত পাকিস্তানের এই সুযোগবাজ এজেন্ট এর বিরুদ্ধে প্রথম কলম ধরেছেন শাহবাগী নামকরা ব্লগার আরিফ জেবতিক। তিনি ফেসবুক স্ট্যাটাসে সুপষ্ট ভাষায় মহান মুক্তিযুদ্ধে এটিএম শামসুজ্জামানের বিতর্কিত ভূমিকা তুলে ধরে একুশে পদক দেয়ার তীব্র নিন্দা জানিয়েছেন। যদিও ভাষা শহীদদের আত্মায় চুনকালি মেখে চেতনার কানা বধিররা পিয়ারে পাকিস্তানির ক্ষেত্রে নিরব থাকছে!

ক্ষমতা ধরে রাখতে কানাগিরি!! ২০০৯ সালের আজকের দিনে পিলখানায় শতাব্দীর সবচেয়ে নেক্কারজনক হত্যাকান্ড ঘটিয়েছে। সেনাবাহিনীর চৌকস কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা করতেও নাকি জয় মা ভবানির স্লোগান উঠেছে! দুই দলের একে অপরের প্রতি দোষারোপের ঘৃণ্য কালচার দেখে নাকি ‘র’ হারামিরা অট্ট হাসি দিয়েছে! আগ বাড়িয়ে ক্ষমতাকানারা নাকি ‘জজ মিয়া, নাটক সাজিয়ে হাসিতে নতুন মাত্রা দিয়েছে!!

রেমিটেন্স কানারও পিছিয়ে নেই! ৭১ এর দুই লাখ মা-বোনের ইজ্জতহানি নিয়ে যারা গলাবাজি করে তারাই নাকি জন্মকানার মতো আমাদের মা-বোনদের সস্তা টাকায় সৌদি কুত্তাদের (যারা প্রবাসী নারী গ্রহকর্মীদেরকে দাসির মতো ব্যবহার করে) হাতে কথিত নারীশ্রমিক নামে তুলে দিচ্ছে। এতে মসনদ কানারা নিজেদের সাফল্য বলে চেঁচাতে চেঁচাতে মুখে ফেনা তুলছে! থুশি হয়ে প্রবাসী মন্ত্রী মহোদয়ও নাকি বগল বাজাচ্ছেন! সৌদি আরবে বিয়ে করতে হলে মোহরানার জন্য প্রচুর রিয়েল (সৌদি মুদ্রার নাম) গুনতে হয়। তাই মালিক নামধারী নষ্ট সৌদিরা সস্তায় বাংলাদেশী নারী শ্রমিক ক্রয় করে দাসী মতো নোংরা লালসা মিটায়। শ্রমিকদের পণ্য বানানোর অভিযোগে ইতিমধ্যে ইন্দোনেশিয়া, শ্রীলংকা, ভারত, পাকিস্তান সরকার সৌদিতে নারী শ্রমিক পাঠানো বন্ধ করে দিয়েছে।

কানা মিডিয়া বনাম বিচারকানা! বিচারপতি নাসিম-জিয়াউদ্দিনের স্কাইপি সংলাপ প্রকাশ করার দায়ে আমার দেশ পত্রিকা বন্ধ হয়েছে। জেলে যেতে হয়েছে পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে। খলনায়ক বিচারপতি নাসিম পদত্যাগেই দায়মুক্তি সেরেছেন।

অথচ মান্না-খোকার ফোঁনালাপে উল্টো চিত্র উঠে এসেছে! প্রকাশকারী গ্রেফতার তো দুরের কথা আগামীতে প্রকাশক মহোদয় স্বাধীনতা পুরুষ্কারও পেতে পারেন! আর বেচারা মাহমুদুর রহমান মান্না রিমান্ডে আছেন! এই আমাদের রাজনৈতিক কালচার! এক দেশে দুই নীতি! ক্ষমতা টিকেই রাখতে নেতারা লুঙ্গি-গামাছা পরে মাঠে নামতে দ্বিধা করেননা! আশংকা হলো আগামীতে কি পাতিনেতারা আন্ডারওয়ার পরে রাজনৈতিক ময়দানে নামেন কিনা তাই এখন দেখার বিষয়!!
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



