somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ল্যাপটপে আগুন লাগতে পারে কিনা বা ল্যাপটপ বিস্ফোরিত হতে পারে কিনা জানুন

০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমে ল্যাপটপের কোন কোন অংশ বেশি গরম হয় আসুন জেনে নিই
১. প্রসেসর
২. ব্যাটারি

প্রসেসর গরম হতে পারে
১. যদি কুলিং ফ্যান নষ্ট হয়ে যায়।
২. এয়ার ভেন্টিলেটর দিয়ে গরম বাতাস বাইরে বের হতে না পারলে

ব্যাটারি গরম হতে পারে
১. ল্যাপটপ থেকে পর্যাপ্ত এয়ার ভেন্টিলেশন না হলে
২. স্বাভাবিক চার্জ এবং ডিসচার্জ হলে

আগুন যেভাবে ধরেঃ
যদি কুলিং ফ্যান নষ্ট হয়ে যায় অথবা এয়ার ভেন্টিলেটর দিয়ে গরম বাতাস বাইরে বের হতে না পারে তাহলে সিপিউর চার পাশে অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। এই সময়ে সাধারণত ল্যাপটপ নিজে থেকেই বন্ধ হয়ে যায় গরমে যন্ত্রাংশ গুলোকে গলে যাওয়া থেকে রোধ করতে। প্রায় প্রতিটা ল্যাপটপেই এই টেম্পারেচার লিমিটিং সার্কিট থাকে। তবে এই মেকানিজম যদি ঠিক মত কাজ না করে তবে ল্যাপটপ গরম হতে হতে আগুন পর্যন্ত ধরে যেতে পারে।

বর্তমান ল্যাপটপ গুলোতে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। এই ব্যাটারি গুলোর মধ্যে উচ্চ চাপে একটি কনটেইনার থাকে যার ভিতরে ধাতব কয়েল এবং দাহ্য লিথিয়ামযুক্ত তরল থাকে। ব্যাটারি তৈরির সময় কিছু ধাতব টুকরা ছিটকে পড়ে এই তরলের উপর ভাসতে থাকে। ব্যাটারি তৈরিকারকরা লিথিয়ামযুক্ত তরলে এই ধাতব টুকরা ছিটকে পড়াকে রোধ করতে পারেনা কিন্তু উন্নত প্রযুক্তির মাধ্যমে ধাতব টুকরার পরিমান ও আকার কমিয়ে আনতে পারে। এছাড়া প্রতিটি লিথিয়াম-আয়ন ব্যাটারিতে ধনাত্মক চার্জযুক্ত অংশ এবং ঋণাত্মক চার্জযুক্ত অংশের মাঝে পৃথকীকরণ পর্দা থাকে যাতে একে অপরকে স্পর্শ না করে।

ত্রুটিপূর্ণ ব্যাটারির ক্ষেত্রে, যদি ব্যাবহারের কারনে ব্যাটারি বেশি গরম হয়ে যায়, ধাতব টুকরাগুলি ছোটাছুটি করতে থাকে অনেকটা ফুটন্ত পানিতে চাল যেভাবে ছোটে সেভাবে। ধাতব টুকরা গুলি পৃথকীকরণ পর্দার খুব কাছে চলে যায় এবং ছিদ্র করে দেয়। যার ফলে সর্ট-সার্কিট হয়।

ব্যাটারি সর্ট-সার্কিট হলে কিছু ঘটনা ঘটতে পারে যা বিপদজনকঃ
১. যদি এতে স্পার্ক হয় তবে দাহ্য তরল জ্বলে উঠতে পারে এবং আগুন ধরে যাবে।
২. যদি ব্যাটারির ভিতরের তাপমাত্রা খুব দ্রুত বেড়ে যায় তাহলে উচ্চ চাপের কারনে ব্যাটারি বিস্ফোরিত হতে পারে।
৩. যদি ব্যাটারির ভিতরের তাপমাত্রা আস্তে আস্তে বাড়ে তবে ভিতরের তরল লিক করবে।

ব্যাটারি ও সিপিউ গরম হওয়া রোধ করার উপায়ঃ
১. ল্যাপটপ কখনই ফোম, চাদর কিংবা আলগা কাপড়ের উপর রাখা যাবেনা।
২. বিছানার পর যদি রাখতেই হয় তবে তলায় ট্রে রাখতে হবে।
৩. বাতাস চলাচলের পর্যাপ্ত বাবস্থা নিশ্চিত করতে হবে।
৪. নিয়মিত এয়ার ভেন্টিলেটরের ধুলো পরিষ্কার করা।
৫. কুলিং ফ্যান ঠিক মত কাজ করছে কিনা পর্যবেক্ষণ করা।
৬. কুলিং প্যাড ব্যবহার করতে পারলে আর ভাল হয়।
৭. ব্যাটারি বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা থাকলে ব্র্যান্ডেড কোম্পানিগুলো ব্যাটারি রি-কল করে। তখন কোম্পানিগুলো ঝুঁকিপূর্ণ ব্যাটারি বদলিয়ে দেয়। তাই কোম্পানিগুলোর ওয়েবসাইট নিয়মিত ভিজিট করা উচিত।

২০০৬ সালে Dell, Sony Vaio, and Apple ল্যাপটপের বেশ কিছু ত্রুটিপূর্ণ ব্যাটারি বদলানো হয়েছিল পুনরায় সংস্থাপনের মাধ্যমে। ব্যাটারিগুলোর উচ্চ তাপে বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা ছিল। বর্তমানেও প্রাইই দেখা যায় ল্যাপটপের অগ্নিকান্ডের ঘটনা। এখনই সময় আপনার ল্যাপটপটি নিয়ে সতর্ক হওয়ার।

Link 1

Link 2

Link 3

Link 4

link 5

link 6

link 7
১৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×