somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই মহানগরীর একজন তুচ্ছ নাগরিকের ফালতু কিছু কথা। পড়ে সময় নষ্ট করা নিছক বোকামি।

২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরাসরি প্রসঙ্গে চলে যাই।
আমরা যারা ধানমন্ডি বা মোহাম্মদপুর থেকে ভোরের আলো ফোটার পর থেকেই শুরু করি কর্মস্থলে ছুটে চলার আয়োজন এবং আমাদের গন্তব্য যদি হয় মতিঝিল, আমাদের সাধারণত ব্যাবহার করতে হয় সিএনজি অথবা সিটি বাস।

আপনারা হয়তো লক্ষ করেছেন, ইদানীং সিটি বাসগুলোর চরম অনিয়ন্ত্রিত ও অরাজক অবস্থা। সকালে ভাল মনে হয়তো বাসে উঠলেন কিন্তু গন্তব্যে যখন পৌঁছালেন তখন আপনি বিধ্বস্ত একজন মানুষ।

এই বাসগুলোর কোন নির্ধারিত স্টপেজ নেই। শুরু হয় তাদের যত্রতত্র লোক নেওয়া। রাস্তায় একজন হাত ইশারা করলেই বাস থামিয়ে তাকে নিতে হবে। তার উপর আবার তাদের পছন্দমতো বাস না ভরলে ঠায় দাড়িয়ে থেকে লোক উঠাতে থাকে। সিটগুলো গুলো ভরে মানুষ দাড়িয়ে থাকলেও যেন তাদের হয়না। ধৈর্যচ্যুতি হয়ে যদি আপনি হাঁকডাক শুরু করেন তাহলে বাস কয়েকগজ এগিয়ে আবার একই ঘটনা ঘটাতে থাকবে।

সিটি বাসগুলোতে উঠলে লক্ষ করবেনঃ
১. আপনি যখন বাসে উঠবেন, যেখান থেকে চাইবেন পারবেন, বাস সম্পূর্ণ থামিয়ে আপনাকে নেবে কিন্তু নামার সময় ইচ্ছে মতো নামতে চাইলে চলন্ত বাস থেকে একটু স্লো করে নামিয়ে দেয়।
২. বাসগুলো কে আগে যাবে এই নিয়ে প্রতিযোগিতায় নামে। শুরু হয় তাদের রুদ্ধশ্বাস ওভারটেকিং, প্রচণ্ড শব্দে ঘসা খাওয়া, কখনো কখনো গাড়িতে গাড়িতে ধাক্কা খাওয়া আর আমরা সবাই আতংকিত কিংবা স্তম্ভিত যাত্রী কিংবা পথচারী।
৩. গাড়ি দাড়িয়ে লোক নেওয়ার সময় একটু বাঁকা হয়ে দাড়ায় যাতে অন্য গাড়ি সামনে যেতে না পারে।
৪. গাড়িতে মানুষ ঝুলতে থাকলেও গাড়ি থামিয়ে লোক নেয়।

পরিশেষে আপনি যখন কর্মস্থলে পৌঁছান তখন আপনি হয়ে যান তিরিক্ষি মেজাজের। ঢাকা শহরে একারনেই অনেক মানুষ সামর্থ্য না থাকলেও প্রাইভেট কার কিনছে বা সিএনজিতে যাতায়াত করছে। আর যারা পারছিনা তারা এই দুর্ভোগ মাথায় করে চলেছি রোজ। প্রতিদিন অগনিত প্রাইভেট কার রাস্তায় নামাতে বাড়ছে যানজট। যাত্রী থেকে বেশি হয়ে গিয়েছে সিটি বাস। আর এই বাস গুলো আধা ঘণ্টার রাস্তা দেড় ঘণ্টায় নিয়ে যাচ্ছে। কেউ কিছু বলার নেই।
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×