somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাল ১৯৭৩

২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭৩ সাল মে মাস

মারুফ গত ৩ দিন ধরে মনিপুরিপাড়ায় একটি বাসা থেকে একবেলা করে ভাতের মাড় খেয়ে আছে। ভিক্ষা হিসেবে ভাত চাওয়া প্রায় অপরাধের পর্যায়ে পরে এই সময়ে। ভিক্ষুকদের টিনের বাটি হাতে নিয়ে নিয়মিত বলতে শোনা যায়, 'মা ফ্যান থাকলে দেন।' 'ফ্যান' দেয়া হলে কখনো একটু নরম আবদার, 'মা একটু লবণ ছিটায় দেন'।

গত দুই সপ্তাহ মারুফকে ভিক্ষুকই বলা যায়। যদিও ৩ বছর আগেও তার এই অবস্থা ছিল না। তিন বছর আগে মারুফের বয়স ছিল দশ। ঢাকার অদূরে কামরাঙ্গিরচরে মা আর ষোল বছর বয়সী বড় ভাইকে নিয়ে চলে যাচ্ছিল তাদের জীবন। বাবা চাকরী করত চট্টগ্রাম স্টিল মিলে।

এক বছর পরেই যুদ্ধ শুরু হয় দেশে। ভাই চলে যায় যুদ্ধে। দুমাস পরেই মা-কে স্থানীয় দেশপ্রেমিক রাজাকার সদস্যরা সালিশ করার জন্য মিলিটারি ক্যম্পে নিয়ে যায়। একসময় দেশ স্বাধীন হয়। বাবা, মা, ভাই কেউই আসে না।

আরও প্রায় দু বছর চলে যায়। ১৯৭৩ সাল মার্চ মাস। সারা দেশে দুর্ভিক্ষ।
মারুফের মামা একদিন মারুফকে আড়ালে ডেকে জানায় যে তার পরিচিত একজন মারুফের বড় ভাইকে ঢাকায় দেখেছে। সে একটি দোকানে চাকরী করে। একটি ঠিকানাও দেয়। এবং আনুপ্রানিত(!) করে ঢাকায় গিয়ে ভাইকে খুঁজে বের করতে।

মারুফ পরদিনই এক কাপড়ে ঢাকায় চলে আসে।

যাই হোক।

এই মুহূর্তের বাস্তবতা হল মারুফ আজ আর হাঁটতে পারছে না। তার শীর্ণ হাত দুটি মাটিকে ঠেলে বুক একটু উঁচু করে। হাঁটু গেড়ে হামা দেবার মত করে কিছুক্ষণ ধাতস্ত হবার চেষ্টা করে। উঠতে কি আর পারবেনা? তারতো যে-কোন ভাবেই যেতে হবে আর চারটা বাড়ি দুরে। লাল টিনের দরজার বাড়ির খ্রিস্টান সেই মহিলা তো অবশ্যই তাকে ভাতের মাড় দেবে।

কিন্তু কেন আজ আর জোর পাচ্ছেনা সে শরীরে? এরকম কেন হচ্ছে? কেন প্রতিটি নড়াচড়াতেই সাদা হয়ে আসছে সবকিছু!

মারুফ হামা দেয়া শুরু করল। তার মস্তিষ্কের নিউরন কাজ করছে ধীর গতিতে। নতুবা সে বুঝত যে গত ৪০ মিনেটে সে অতিক্রম করেছে ৬ গজ দূরত্ব।

ঘুমিয়ে গেল মারুফ। রাস্তার পাশেই একটি পাচিল ঘেঁষে।
সন্ধ্যা।
মারুফের ঘুম ভাঙ্গল।
তার যেতেই হবে আর মাত্র দুইটা বাসা দুরে। সে খাবে। সে বাঁচবে।
হঠাৎ ঘাড়ে একটি হাত। কানে পরিচিত কণ্ঠ।
তুই এখানে? তোর এই অবস্থা কেন?
ভাইজান! ভাইজান? তুমি?
মারুফ রীতিমত বুঝল যে সে বেচে গেল এ যাত্রা। তার শীর্ণ পেশিবিহীন হাতের শক্তি নেই ভাইকে জড়িয়ে ধরার।
এরপরের গল্প ঘোরের মধ্যে।
ভাইজান তাকে কোলে করে নিয়ে গেল একটি বাড়িতে।
মা! বাড়িতে মা!
মা জড়িয়ে ধরল মারুফকে।
এতই আনন্দ কেন!!
মা তড়িঘড়ি চামচে করে দুধ খাইয়ে দিতে লাগলেন।
'আহঃ'- আবার মারুফ ভাবল, বেঁচে গেলাম এইবার।



রিনা গমেজ সাধারণত বাসা থেকে একা বের হয় না। আজ কি কারনে যেন বের হয়েছিল।

দু বাসা পেরতেই দেখল সেই বালকটার নিথর দেহ, যাকে সে গত তিন দিন দুপুরে ভাতের মাড় দিয়েছিল।

রিনা তার অপুষ্ট হাত দিয়ে শাড়ির আঁচলের একখণ্ড ছিঁড়ে বালকটির মুখমণ্ডল ঢেকে দিল।
১২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×