somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘সীমান্ত পেরিয়ে এসে’ বাংলাদেশিকে মারধর বিএসএফের

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত পেরিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সদস্যরা কয়েকজন বাংলাদেশিকে পিটিয়ে আহত করেছে বলে জানিয়েছে বিজিবি।

সাতক্ষীরা বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন জানান, বুধবার ভোরে কলারোয়া উপজেলার গোয়ালপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা পাঁচজনকে পেটানোর কথা বললেও বিজিবি বলেছে, দুইজনকে পেটানোর কথা তারা জানতে পেরেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকেরও আহবান জানানো হয়েছে।

আহতদের একজন হলেন উপজেলার চন্দনপুর ইউনিয়নের জিয়াদ আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৫) বলেন, ভোরে সীমান্তের ওপার থেকে গরু নিয়ে আসার সময় ভারতের গোবরা ক্যাম্পের বিএসএফ সদস্যরা কয়েকজন ভারতীয় গরু রাখালকে ধাওয়া করে। এক পর্যায়ে ওই রাখালরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ে।

“এরপর কয়েকজন বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে গোয়ালপাড়া এলাকায় পটল ক্ষেতে কর্মরত পাঁচ বাংলাদেশিকে মারধর করে ও দুই রাউন্ড ফাকা গুলি ছোড়ে।

“পরে স্থানীয় লোকজন ও বিজিবি একত্রিত হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।”

শরিফুল জানান, আহত অপর চারজন হলেন- কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের আব্দুস সাত্তারের ছেলে রিপন হোসেন (২৭), শামীম হোসেনের ছেলে গোলাম হোসেন (৩০), আবুল কাসেমের ছেলে রিপন ইসলাম (৩০) ও আফতাব হোসেনের ছেলে রুহুল আমিন (৪০)।

তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানান শরিফুল।

এ ব্যাপারে বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন বলেন, পাঁচজন নয় দুইজন আহত হয়েছেন।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×