যে মেয়েটা দিনে চৌদ্দবার ক্রাশ খাওয়া স্ট্যাটাস দেয় তারও বলার মত একটা গল্প
আছে।
.
> যে ছেলেটা প্রবল ঘৃণায় উচ্চারণ করে ভালোবাসা মানিনা;তার ঘৃণার আগুনের পেছনে বরফ শীতল কিছু সত্য আছে।
বিশ্রী সত্য।
.
> যে মেয়েটা আজ নিজের চারপাশে দেয়াল তুলে বসে আছে সেই দেয়ালের ইট পাথর
গুলো একদিনে যোগার হয়নি।
.
> যে ছেলেটা সিগারেটের ধোয়ায় স্বপ্নগুলোকে উড়িয়ে দেয়, তার স্বপ্ন রাখার আলমারিটা কে চুরি করেছে সে খবর কি তুমি জান??
.
> যে মেয়েটা আজ ভালবাসাকে ক্রাশ নামক শব্দে তালা মেরে নাম্বারিং করে ক্রাশ নং ১,২ ,৩, খোজ নিয়ে দেখ সে মেয়েটার কলিজায় লেগে থাকা দাগের সংখ্যা ইনফিনিট।
.
#> সে ছেলেটা আজ রুক্ষ কন্ঠে ভালবাসার সংবিধানকে অস্বীকার করে। কেন করে?
.
> সে মেয়েটা আজ পথে পথে সস্তা ভালবাসা বিলায়। কেন বিলায় জান???
.
> কেন ছেলেটার চোখে আজ বাকা চাঁদ ,কেন মেয়েটার চোখ আজ হাসতে হাসতে কাঁদে?
.
ওদের বিচার করার আগে কি একটি বার ভাব;কেউ সুখে চোখের নীচে কালির পাহাড়া জমায় না।
.
ভালোবাসা অনেক অদ্ভুত রে ভাই।
কেউ সুখে রাত জাগেনা, কেউ সুখে পাথর হয় না।
সবারই কিছু ভুলে যাওয়ার মত গল্প থাকে, কিন্তু ভোলা হয়না!
.
কারণ সেসব গল্প ভুলতে নেই।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





