somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময় বা কাল ঘটনার নাম মাত্র

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাল বলতে কিছু নেই ,সময় বলতে কিছু নেই । মূল বিষয় হচ্ছে ঘটনা বা কারণ। মানুষ যেমন মানুষের নামকরণ করে তেমনি মানুষ ঘটনা বা কারণেরও নামকরণ করে । আর এই ঘটনা বা কারনের নামটি হচ্ছে কাল বা সময়। ঘটনা বা কারনের পূর্বকে আমরা বলি অতীত এবং পরে কে বলি ভবিষ্যৎ । আমি পানি খাব একটি ঘটনা যার পূর্বের ঘটনা আমি পাত্রে পানি নিলাম পরের ঘটনা পানি খেলাম।এই ঘটনার বা কারনের কিছু অংশ আমরা জানি বা দেখতে পাই বাকী অংশ আমাদের দৃষ্টি সীমা বা জানার বাইরে যাকে বলি ভবিষ্যৎ। যদি সময় বা কাল ধরি তাহলে অতীত ভবিষ্যৎ বর্তমান সব একই সাথে চলমান। কিন্তু তা কি করে হয়? হ্যা হয়। আমরা ঘটনা বা কারণকে দেখি খুব কাছ থেকে ফলে ঘটনা বা কারনের কেবল একটি অংশ আমাদের কাছে দৃশ্যমান বাকী অংশ কিছু স্মৃতিতে কিছু অংশ বা পরের অংশের জন্য অপেক্ষা করতে হয় । তাহলে আমারা ঘটনার খুব কাছে থেকে দেখি পানি পাত্রে নিলাম , পানি খেলাম এই যে ঘটনা বা কারণ যার প্রতিটি অংশ আমরা কাছ থেকে দেখি কিন্তু যদি এই ঘটনাকে একসাথে দেখতে পেতাম অর্থাৎ পানি নেয়া থেকে খওয়া পর্যন্ত পুরো বিষয়টি একসাথে দেখতে পেতাম তাহলেই আমরা হয়ে যেতাম কালোত্তীর্ণ । কিন্তু আমাদের দেখার সীমা ঘটনার পূর্ব এবং ঘটনা পর্যন্ত সীমাবদ্ধ।

সেন্ট অগাস্টিনের (মধ্যযুগীয় দার্শনিক) কাল তত্ত্বে বলেছেন ঈশ্বর কালোত্তীর্ণ অর্থাৎ ঈশ্বরের কাছে সকল কালই সমান।
এই তত্ত্ব টিকে যদি এভাবে দেখি , সিনেমা হলে ছবি চলছে দর্শক ছবি দেখছে । ছবিতে অতীত বর্তমান ভবিষ্যতের ঘটনা চলছে কিন্তু দর্শক তা দেখছে বর্তমানে। সুতরাং দর্শকের কাছে পুরো ছবিটি বর্তমান যদিও তাতে অতীত বর্তমান ভবিষ্যৎ কাল রয়েছে। এই ছবিটির ক্ষেত্রে দর্শক কালোত্তীর্ণ কারণ সে সকল কালকে একসাথে দেখতে পাচ্ছে।

সেন্ট অগাস্তিন ঠিক তাই বলেছেন , তার মতে ঈশ্বরের কাছে সকল কালই শাশ্বত বর্তমান। আমার মতও তাই কারণ ঈশ্বর নিজের মাঝেই সকল কাল পরিচালিত করছে তাই তাঁর কাছে সবই শাশ্বত বর্তমান।

যদি অগাস্টিনের মতে কাল হচ্ছে চিন্তার একটি দিক মাত্র । তিনি কালের তিনটি ভাগ , অতীত ভবিষ্যৎ বর্তমান স্বীকার করেননি । তার মতে বর্তমানই প্রকৃতপক্ষে অস্তিত্বশীল আমার মতেও তাই কাল একটি আর তা হচ্ছে বর্তমান বাকী দুটো হচ্ছে বর্তমানেরই বা কালের বিস্তৃত রূপ।

একটি দেয়ালের খুব কাছে আসে আপনি যদি দেখেন তাহলে দেয়ালের নির্দিষ্ট একটি অংশ আপনি দেখবেন পুরো দেয়াল নয় । যখন দেয়াল থেকে দূরে যাবেন ধীরে ধীরে পুরো দেয়াল আপনার দৃষ্টি সীমায় চলে আসবে । আমরা সময় বা ঘটনা নিয়ে ঠিক এই অবস্থায় আছি সময়কে আমরা দেখছি খুব কাছ থেকে কিন্তু ঈশ্বর দেখছে দূর থেকে বা সম্পূর্ণরূপে । তাই বলা হয় ঈশ্বর অতীত ভবিষ্যৎ সব জানেন । কারণ তিনি সময়কে বা ঘটনাকে দেখছেন সম্পূর্ণরূপে তাই তাঁর সব জানাই স্বাভাবিক । কিন্তু মানুষ খুব কাছ থেকে সময়কে বা ঘটনাকে দেখার কারণে সময়ের বা ঘটনার পরে কি আছে তা মানুষের দৃষ্টিসীমায় নেই। সময়ের বা ঘটনার এই আগে পরেকেই আমরা বলি অতীত ভবিষ্যৎ ।

আসলে আমাদের চারপাশে অবিরত ঘটছে ঘটনা বা কারণ । আমরা নিজেদের বোঝার সুবিধার জন্য ঘটনাকে বা কারণকে বলছি সময় । আসলে সময় একটি কাল্পনিক অলীক বিষয় মূলত যার কোন অস্তিত্বই নেই । মূল হচ্ছে ঘটনা বা কারণ । ঘটনা বা কারনের অস্তিত্ব রয়েছে কিন্তু সময়ের কোন অস্তিত্ব নেই । সময় কেবল ঘটনার নাম মাত্র।
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×