somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বাচিত সরকার ছাড়া সংবিধান ছুলেও পাপ হবে সেই পাপে জাতি আবার পুড়বে!!

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্তরবর্তী সরকার ড. শাহদীন মালিককে প্রধান করে একটি কমিশন গঠন করেছে। সংবিধান নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে তিনটি অপশন বলা হয়েছে,

প্রথম অপশন

গত ১৫ বছরে কাটাছেঁড়া করা সংবিধান ভেঙে সম্পূর্ণ নতুন একটি সংবিধান জাতিকে উপহার দেয়া। নির্বাচনের মাধ্যমে ৩০০ আসনে নির্বাচন করে সাংবিধানিক পরিষদ গঠন করা। এটির একমাত্র কাজ হবে সংবিধান রচনা ও গৃহীত করা। এর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, স্থায়িত্ব ও চলমান কাজের বৈধতার জন্য একসঙ্গে গণভোটের আয়োজনও করা যেতে পারে।


দ্বিতীয় অপশন

৫০-৬০ জন বিশেষজ্ঞ (সংখ্যা কমবেশি হতে পারে) নিয়ে সংবিধান প্রণয়ন কমিটি বা কমিশন গঠন করা। যাদের একমাত্র দায়িত্ব হবে নতুন একটি সংবিধান ড্রাফট করা। এই নতুন সংবিধান সুষ্ঠু, অবাধ ও সত্যিকার অংশগ্রহণমূলক গণভোটের মাধ্যমে গৃহীত হবে। একই সময় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, স্থায়িত্ব ও চলমান কাজের বৈধতার জন্য গণভোটের আয়োজনও করা যেতে পারে, যেভাবে ব্রিটেনে একদিনে একাধিক নির্বাচন হয়।


তৃতীয় অপশন

১/১১ সরকারের মতো এই সরকার পরবর্তী নির্বাচিত সরকারের ওপর নির্ভর করবে। অর্থাৎ ১/১১ সরকারের মতো যতদিন থাকবে, থেকে যাবার পর পরবর্তী সরকার এসে তাদের মেয়াদ, চলমান কার্যাবলি ও সংবিধান পরিবর্তনের বৈধতা দেবে

প্রথমত বর্তমান সংবিধানে অন্তরবর্তী সরকার বলে কোন শব্দ বর্তমানে নেই l সুতরাং এই সরকার বৈধ কিনা সেটাই বড় প্রশ্ন? দ্বিতীয় তার চেয়ে ভয়াবহ বিপদের কথা এরা মরিয়া হয়ে সংবিধান পরিবর্তন করতে চাচ্ছে l এদের ভাবে মনে হচ্ছে সর্ব শক্তিমান হয়ে গেছে কেউ কিছু বলার করার ক্ষমতা নাই!! বড় অমূলক অদূরদর্শী শিশু সুলভ ভাবনা!! এদের বা যারা ভাবছে কারো কিছু করার নাই তারা ভাবতেও পারছে না তাদের ছায়ার পেছনে তাদের পাশেই কত ভয়াবহ দানবরা নীরবে হুঙ্কার দিচ্ছে!!

সংবিধান আওয়ামীলীগ একা পরিবর্তন করেনি বিনপি ও করেছে অর্থাৎ সকল নির্বাচিত সরকার পরিবর্তন করেছে l তারা নিজেদের পছন্দ মত পরিবর্তন করলেও একটা বিষয়ে তারা একমত ছিল যেন কোন অনির্বাচিত অশুভ শক্তি যেন ক্ষমতা না নিতে পারে l তাই তারা সংবিধান সেভাবে সংশোধন করেছে l কিন্তু নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান ধরলেও পাপ হবে মহা পাপ l ওই সব দানবর সামনে কোন কিছুই বাধা না l সুতরাং সাবধান সংবিধান নির্বাচন ছাড়া পরিবর্তনের ভাবনাও পাপ হবে l আগুন নিয়ে খেলা বন্ধ করুন l ভয়বাহ বিপদে পরবেন জাতিকেও বিপদে ফেলবেন l
DON'T RELEASE THE KRAKEN.

সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ভোট দেশে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০৬



আমার বয়সে(৩০+) আজও সরকার নির্ধারণ বা নির্বাচনে ভোট দিতে পারিনি।

এখন প্রায় কাছাকাছি দাঁড়িয়ে। তবুও নানা অজানা কারণে বিভিন্ন অনিশ্চয়তা ভোট হয় কি হয়না। সেদিন এক স্থানীয় পাতি নেতার সাথে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

×