somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পানামা খাল দখলে নেওয়ার হুমকি কথিত শান্তির পাখি ট্রাম্পের ‼️

২২ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাণিজ্যিক ও বিভিন্ন ধরনের জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ নৌপথ পানামা খাল আমেরিকার দখলে নেওয়ার হুমকি দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খাল ব্যবহারে আমেরিকাকে অতিরিক্ত অর্থ মাশুল দিতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ট্রাম্প বলেন, এভাবে অতিরিক্ত মাশুল নিতে থাকলে পানামার কাছ থেকে এই খাল নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করবে তারা।


বার্তা সংস্থা রয়টার্স বলছে, শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এসব মন্তব্য করেন ট্রাম্প। এতে ট্রাম্প বলেন, পানামা যদি গুরুত্বপূর্ণ নৌপথটি গ্রহণযোগ্যভাবে ব্যবস্থাপনা করতে না পারে, তাহলে তিনি এই খালকে তাঁদের হাতে দেওয়ার জন্য দাবি করবেন।

পোস্টে ট্রাম্প সতর্ক করে বলেন, পানামা খাল ভুল হাতে পড়ুক, সেটা তিনি হতে দেবেন না। এই খালের ওপর চীনের কোনো প্রভাব থাকুক, তিনি সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। ওই পোস্টে তিনি বলেন, চীনের অবশ্যই পানামা খাল ব্যবস্থাপনা করা উচিত হবে না।


রয়টার্স বলছে, কোনো সার্বভৌম দেশের এলাকা দখলে নেওয়ার দাবি এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্টই করেননি। এর মাধ্যমে মার্কিন কূটনীতির পরিবর্তনও নজরে আসছে। ট্রাম্প ক্ষমতায় গেলে আগের নীতিতে পরিবর্তন আসতে পারে, এমন ইঙ্গিতই পাওযা যাচ্ছে। কেননা পানামা আমারিকার মিত্র দেশ হিসেবে পরিচিত।

পানামা খাল খননের ব্যাপারে আমেরিকার বড় ভূমিকা ছিল। মূলত তারাই খালটি নির্মাণ করে বেশ কয়েক দশক ধরে এর আশপাশের এলাকায় প্রশাসনিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে। এরপর কিছুদিন পানামার সঙ্গে যৌথভাবে খালটি পরিচালনার পর ১৯৯৯ সালে মার্কিন সরকার এর নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দেয়। খাল পরিচালনার দায়িত্ব নেয় পানামাকে l

আগের কয়েকটি পোস্টে বলেছিলাম ট্রাম্প এবার বিশ্বকে অস্থির করে তুলবে বিশেষ করে ইউরোপ হবে অস্থিরতার মূল কেন্দ্র l তখন অনেকে দ্বিমত করেছেন l
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বরাজনীতি চলে স্বার্থের হিসেবে, আমরা চলি অন্ধ আবেগে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা আগস্ট, ২০২৬ রাত ৩:২২


বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×