somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরব অঞ্চলে আমেরিকার রাজনীতি হুমকির মুখে -মিশরের প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

২৬ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমেরিকা সমর্থত মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে রাজধানী কায়রোতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। শত শত তরুণ-যুবা এই বিক্ষোভে অংশ নিয়েছেন। ক্রমবর্ধমান অর্থনৈতিক মন্দা, নাগরিক স্বাধীনতা ক্ষুণ্ণ এবং ক্রমবর্ধমান দুর্নীতির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করছেন তারা।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আরবিসি ইউক্রেনের জানিয়েছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে কায়রোর তাহরির স্কোয়ারের কাছের বড় রাস্তায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তাহরির স্কয়ার সরকারের অর্থনৈতিক ও রাজনৈতিক নীতির বিরুদ্ধে মিশরীয় জনগণের বিপ্লবের কেন্দ্র হিসেবে পরিচিত।

এদিন সেখানেই সরকারের নানা ব্যর্থতার পাশাপাশি ফিলিস্তিন ও গাজা ইস্যুতে সরকারের ব্যর্থতার প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শীদের মতে, বিক্ষোভকারীরা ‘আশ-শাব ইউরিদ ইসকাত আন-নিজাম’ অর্থাৎ ‘জনগণ এই শাসনের পতন ঘটাবে’ বলে স্লোগান দিচ্ছিলেন। এটা একটা বিখ্যাত স্লোগান যা ২০১১ সালে আরব বসন্তের সময় জনপ্রিয় হয়ে ওঠে।

বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সরকারের নানা বিতর্কিত নীতির নিন্দা জানিয়েও স্লোগান দেন। এদিনের এই বিক্ষোভের ছবি ও ভিডিওতে সামাজিক যোগাযোগমাধ্যম রীতিমতো সয়লাব হয়ে গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, বুধবার (২৫ জানুয়ারি) সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের বিরুদ্ধে মিশরীয় ছাত্র-জনগণের বিপ্লবের স্মরণে কায়রো ও অন্যান্য শহরে বড় বিক্ষোভ হওয়ার কথা রয়েছে।

২০১১ সালে আরব বসন্তের সময়ে জেগে ওঠা মিশরের ছাত্র-জনতার ১৮ দিনের গণআন্দোণরের মুখে সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতন হয়। এর দুই বছর পর ২০১২ সালে মিশরের ইতিহাসের গণতান্ত্রিকভাবে নির্বাচনে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুরসি।

কিন্তু এক বছরের মাথায় ২০১৩ সালের জুলাইয়ে সেনা অভ্যুত্থানের মাধ্যমে মুরসিকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করেন দেশটির সশস্ত্র বাহিনীর সাবেক প্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি। ২০১৮ সালে আল-সিসি ফের মিশরের হিসাবে নির্বাচিত হন।

সিসির সরকারের নীতির বিরুদ্ধে শুরু থেকেই বিক্ষোভ শুরু হয়। তবে এসব বিক্ষোভ কঠোরভাবে দমন কর হয়। মুসলিম ব্রাদারহুডের একটি বিক্ষোভে ব্যাপক দমন-পীড়ন চালান। এ বিক্ষোভ দমনে অন্তত ৮০০ আন্দোলনকারীকে হত্যা করা হয়েছে বলে অনেকের ধারণা।

এরপর সর্বশেষ বড় আকারের বিক্ষোভ হয় ২০১৯ সালের সেপ্টেম্বরে। গিজা ও মহল্লা শহরে বিক্ষোভকারীরা সিসির পদত্যাগ দাবি করে। তবে সিসির পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত শক্তি প্রয়োগ করে ছাত্র-জনতার সেই আন্দোলনকে ছত্রভঙ্গ করে দেয়।

মুসলিম ব্রাদারহুড বর্তমানে নিষিদ্ধ মিশরে l নির্বাচিত মোহাম্মদ মুর্সি ছিলেন মুসলিম ব্রাদারহুড এর নেতা এবং ব্রাদারহুড এর নতুন পার্টি (এফ জে পি )ফেয়ার এন্ড জাস্টিস পার্টি এর চেয়ারম্যান l আমেরিকার সহযোগিতায় সিসি সামরিক অভ্যুত্থান করে এবং মোহাম্মদ মুর্সিকে গ্রেফতার করে l সাজানো বিচার চলাকালীন আদালতে মুর্সিকে বিষ প্রয়োগে হত্যা করা হয় l ধারণা করা হয় ইসরাইল মুর্সি হত্যার জন্য দায়ী l মুর্সি এবং মুসলিম ব্রাদারহুড কট্টর ইসরাইল বিরোধী l মুসলিম ব্রাদারহুড হয়ত আবার জেগে উঠবে l
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:২৫
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×